শ্রেণী চরিত্র বিশ্লেষণ করুন মোহমুক্ত হোন!

এদেশের বুর্জোয়া শ্রেণী জন্মগতভাবে সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের দালাল। এদের পুরনো রাষ্ট্র ও রাজনীতির তথাকথিত সংস্কার; এই দালাদের মধ্যে কিছু পরিমানে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু জতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। অভ্যুত্থানের মধ্যদিয়ে অসংগঠিত শ্রমিক, কৃষক, ছাত্র ও নিপীড়িত জাতি ও জনগণের…

বিস্তারিত

শাহ নেওয়াজ আলী ফকিরের উরস নির্বিঘ্নে পালনের জন্য নিরাপত্তা নিশ্চিত কর, হুমিকদাতাদের অবিলম্বে গ্রেফতার ও বিচার কর!

★ অবিলম্বে উগ্রধর্মবাদী মবোক্রেসি বন্ধ এবং এর হোতাদের গেফতার ও বিচারের আওতায় আনতে হবে! ★ প্রত্যেক ব্যক্তির বিশ্বাস ও ধর্ম পালনের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে! ময়মনসিংহ সদরের ১২ নং ভাবখালী ইউনিয়নস্থ চকবন পাথালিয়া গ্রামের আউলিয়া বাজারে শাহ নেওয়াজ আলী ফকির (রা) এর ৫০ তম উরশ আগামী…

বিস্তারিত

মাহফুজের বক্তব্য প্রসঙ্গে। শাপলা-শাহবাগ বিভাজন, মতাদর্শিক লড়াই কারা তৈরী করছে? আগেতো দায়টা এককভাবে ভারতের এজেন্টদের ওপর চাপানো হত, যেন মাহমুদুর রহমানরা “নাস্তিক ব্লগার” নামক জঘন্য কার্ড খেলে নাই।

মারফতি গান বন্ধ করে মাজারভাঙ্গা, প্রথম আলোর সামনে গরু জবাই, গ্রাফিতি মুছতে বাধ্য করা, আদিবাসীদের প্রতিবাদ মিছিলে হামলা করে পিটিয়ে পাথা ফাটানো, সেই হামলার প্রতিবাদ করতে গেলে মাহফুজ সাহেবদের পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান, বেধড়ক লাঠিপেটা করা, একটা ফেসবুক পোস্টের উসিলায় সিরাজ সিকদারের গ্রাফিতি মোছা, সিলেটে রিসোর্টে ঘুরতে আসা…

বিস্তারিত

None of them were raped except two!

“একটি ইতালীয় চিকিৎসক দলের সমীক্ষার উল্লেখ করা যায়। এতে যুদ্ধশিশু জন্মদানকারী মহিলাদের সংখ্যা চল্লিশ হাজার বলা হয়েছে। লন্ডন ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) হিসাব অনুযায়ী এই সংখ্যা দু’লক্ষ। ঐ সময়ে যুদ্ধশিশুদের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত একজন সমাজকর্মী ড. জিওফ্রে ডেভিসের যুক্তি ছিল যে, এ সংখ্যা আরও অনেক…

বিস্তারিত

সেনাসমর্থিত ১-১১ সরকারের আমলে ক্যাম্পাসে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণের এই নিয়ম চালু হয়েছিল। ক্যাম্পাসে সিসি টিভি বসানোর উদ্যোগ নেয়া হয়েছিল। বিশ্বিবদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে সরকারের এই ভয় ও সতর্কতার কারণটা আগস্ট আন্দোলন ২০০৮ সত্য প্রমাণ করে।

বাংলাদেশের রাজনীতিতে গণআন্দোলনের “পাওয়ার হাউস” হিসাবে ছাত্র, শ্রমিক এবং কৃষকরা বারংবার প্রমাণ রেখেছে। ১৯৯০ সালের পর থেকে এই পাওয়ার হাউসগুলো সরকারি দলগুলো তাদের গুণ্ডাবাহিনীগুলো নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বাংলাদেশে কেন ১৯৯০ সালের পর কোন ব্যাপক গণসংগঠন এবং তাদের নেতৃত্বে সংগঠিত কর্মসূচিভিত্তিক দীর্ঘমেয়াদী গণআন্দোলন দাঁড়াতে পারেনি; কেন আন্দোলনগুলো ক্ষণকালীন স্বতঃস্ফূর্ত…

বিস্তারিত

শাহবাগ-শাপলাএবংমাহমুদুর রহমানের দৈনিক আমার দেশ

তখনো তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিদ্যমান। ২০১৪ সালের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রথমটায় জামাতকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করার কৌশল গ্রহণ করেছিল। কাদের মোল্লার যাবজ্জীবন এবং কিছু আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের বদলে একটা আঁতাত করেছিল সাজেদা চৌধুরীর মাধ্যমে। একাত্তরের ভূমিকার কারণে সাজেদা ডানপন্থীদের বিশ্বস্ত ছিলেন। কিন্তু আওয়ামী লীগের কট্টর জামাতবিরোধীরা…

বিস্তারিত

অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার পাশাপাশি একটি ভিতের ওপর টিকে রয়েছে। জুলাই-আগস্টে বাহিনীগুলো যে ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে, তা নিজ দেশের নাগরিকদের প্রতি সম্ভব ছিল না

“অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার পাশাপাশি একটি ভিতের ওপর টিকে রয়েছে। জুলাই-আগস্টে বাহিনীগুলো যে ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে, তা নিজ দেশের নাগরিকদের প্রতি সম্ভব ছিল না। ফলে সরবরাহ করা তথ্য বাহিনীগুলোর বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। সরকার মনে করছে, আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের তথ্য গেলে যেমন দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন হবে, তেমনই…

বিস্তারিত

শহীদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদ বহু বছর ধরে ২ জানুযারি কমরেড সিরাজ সিকদারের শহীদ দিবস ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে আয়োজন করে এসেছে। এ বছর তাঁর ৫০তম শহীদ দিবস। কিন্তু ছাত্রদের পোশাকে এক বিশেষগোষ্ঠীর বাধার কারণে কর্তৃপক্ষ জায়গাটা ব্যবহারের অনুমতি দেয়নি।

ক্ষমতাসীনরা ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করতে চেয়েছে বরাবর। এবারো সদ্য ক্ষমতা-পাওয়া এক বিশেষ রাজনৈতিক শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। তারা ছাত্রের পোশাকে, ছাত্রদের নামে পপুলিস্ট দাবির আড়ালে তাদের রাজনৈতিক দখল নিরঙ্কুশ করার গোপন এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। আর এসবই হচ্ছে রাষ্ট্র, সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের…

বিস্তারিত

‘বড় বাংলা’-র মানচিত্র-রোল মডেলের সাথে মোলাকাত!

মাহফুজ “বড় বাংলা”-র যে মানচিত্র দিয়েছে, সেটা কোন হুইম না। সেটা তাদের ভাবাদর্শিক-রাজনৈতিক প্রকল্পের কেন্দ্রীয় প্রশ্ন। সাংবাদিক ফারুক ওয়াসিফ যখন “জুলাই গণপরিসরের’ প্রথম আলেচনাতেই বলেন, একে পার্টির মত একটা দলকে আমরা কেন গ্রহণ করব না– তখন তা আমাদের সূত্র ধরতে সাহায্য করে। সংক্ষেপে বললে, মাহফুজদের ধর্মযুক্ত কিন্তু নিওলিবারেল…

বিস্তারিত

ভোটের বাজারে পতিত আওয়ামী ফ্যাসিস্টদের বাজার দর খুব ভালো। কারণ তারাই এখন বিক্রয়যোগ্য একমাত্র ”রেডিমেড ক্ষমতা”।

বিএনপি, জামাত, জাতীয় নাগরিক কমিটি সবাই পুনর্বাসনের বিনিময়ে তাদের ঘরে তুলতে চায়। এ নিয়ে রীতিমত প্রতিযোগীতা চলছে এসব দলের মধ্যে। শ্রেণীভিত্তি এক ও অভিন্ন হলে যা হয়- তাদের ক্ষমতাকে আপনি মসনদ থেকে সরাবেন আর আত্মীকরণ করে নেবেন, কিন্তু ধ্বংস করবেন না কখনো। এই পরিবর্তন হলো গ্রুপ অব কম্পানির…

বিস্তারিত