আওয়ামী ফ্যাসিবাদী মতাদর্শের শিক্ষকদের নির্বিচারে বহিষ্কার- শাস্তি প্রদান নয়, বিশ্ববিদ্যালয়গুলোতে জেঁকে বসা ফ্যাসিবাদী চক্রগুলো নির্মূল করতে হবে।

নির্বিচারে আওয়ামী ফ্যাসিবাদী মতাদর্শের শিক্ষকদের বহিঃষ্কার ও শাস্তি প্রদান করা সুবিচার বা জাস্টিস প্রতিষ্ঠা করবে না। যেসব শিক্ষক আওয়ামী শাসনামলে ফ্যাসিবাদের পান্ডা হিসাবে, বয়ান তৈরী করে নানাভাবে ক্ষমতার অপব্যবহার করেছে, অন্যয্য সুবিধা গ্রহণ করেছে, তদন্ত সাপেক্ষে তাদের যথোচিত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে জেঁকে বসা ফ্যাসিবাদী চক্রগুলো নির্মূল করা গণতান্ত্রিক কর্তব্য।

তবে যারা সরাসরি ক্ষমতার চর্চা ও অপরাধে যুক্ত হয়নি, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী বয়ান লালন পালন করে, তাদের আত্ম-সমালোচনার সুযোগ দিতে হবে। যারা আত্মসমালোচনায় আপরাগ তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানাই। কারণ ফ্যাসিবাদী মতাদর্শের চর্চা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলতে পারে না।

এ ধরনের কার্যক্রম প্রকাশ্য হতে হবে।

কিন্তু এখন যেভাবে ঢালাওভাবে শিক্ষকদের আওয়ামী লীগের দোসর দাগিয়ে শাস্তি দেয়া হচ্ছে, তা জনগণের কাছে বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য প্রক্রিয়া হিসাবে নয়, বরং বিএনপি-জামাতের আধিপত্য বিস্তারের প্রক্রিয়া হিসাবে প্রতীয়মান হবে।

ফলে এই প্রক্রিয়া অন্যায্য হিসাবে জনগণ বিবেচনা করতে পারেন। তাতে মজলুমের বেশ ধরে আওয়ামী ফ্যাসিবাদের হাজির হওয়ার পথ প্রশস্ত করবে।

3 comments

আপনার মূল্যবান মন্তব্য লিখুন