গাজায় শান্তির নামে আন্তর্জাতিক মোড়কে ইজরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা ও গাজায় মার্কিন দখলদারি কায়েমের জন্য মার্কিন পরিকল্পনায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হচ্ছে। মার্কিনের নির্দেশে মার্কিন সাম্রাজ্যবাদের কেনা গোলাম ইন্টারিম সরকার এই আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশেের সামরিক বাহিনীকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। এই বাহিনী ইজরায়েলের সাথে সমন্বয় করে কাজ করবে।
অথচ ইসলাম ও প্যালেস্টাইন নিয়ে ধর্মোন্মাদনার ব্যবসায়ী জামাত, শিবির, মাহমুদুর গংদের কোন রা নেই। রা নেই ভারত-মার্কিনের সাথে সমঝোতার ভিত্তিতে ক্ষমতা বন্দোবস্ত পাকা করা তারেক রহমান ও বিএনপির। সুশীল সমাজের ভদ্রলোকদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ এরা প্রত্যেকেই মার্কিন সাম্রাজ্যবাদের দালাল।
আমরা গণহত্যার শিকার ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের বিরুদ্ধে উপনিবেশ কায়েমের প্রকল্পে মার্কিন সাম্রাজ্যবাদ ও ই/সরায়েলি জায়/ন/বাদের খেদমতে বাংলাদেমের প্রতিরক্ষা বাহিনীকে ভাড়া খাটানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।


Start earning instantly—become our affiliate and earn on every sale!