নাটক কম কর পিও!
আমীরে জামাত প্রতিদিন ফজরের নামাজের পর আধঘন্টা রাস্তা পরিষ্কারের আহ্বান জানিয়ে দলীয় পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেছেন।
রাস্তাসহ আবর্জনা পরিষ্কারের জন্য পৌরসভা/সিটি কর্পোরেশনের বেতনভূক্ত পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন, ভাগাড়সহ সংগঠিত একটা ব্যবস্থাপনা আছে। এই ব্যবস্থাপনায় লোকবল, অবকাঠামো, ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতাও আছে৷ এর সমাধান প্রাতিষ্ঠানিভাবেই করতে হবে। ব্যক্তি পর্যায়ে ঝাড়ু দিয়ে এর সমাধান অসম্ভব। ঝাড়ু দেয়া আবর্জনা ভাগাড় পর্যন্ত পৌছানোতো ব্যক্তিগতভাবে সম্ভব না!
জামাতের আমীর সমস্যার মূলে সমাধানের পথ না দেখিয়ে, বিরাট জমায়েত করে, দৈনিক আধ ঘন্টা বেফায়দা বেগার খাটার পথে কেন জাতিকে আহ্বান করছেন, তা আবার দলীয় কর্মসূচী হিসাবে গ্রহণ করছেন?
এটা অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি থেকে সরিয়ে রেখে সস্তা জনপ্রিয়তা অর্জনের সস্তা নাটক ছাড়া কিছু নয়। বলাবাহুল্য, এর আগে শহীদ পরিবারের এক সদস্যের আমীর সাহেবকে জড়িয়ে ধরে কান্নার নাটক ভাইরালও হয়েছে।
নাটকপ্রিয় হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের দেয়ালে দেয়ালে একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল: নাটক কম কর পিও। প্রকৃতি নাকি নিজে থেকেই শূণ্যস্থান পূরণ করে। আমীরে জামাত সম্ভবত হাসিনার সেই শূন্যতা পূরণ করবেন আগামী দিনগুলিতে।
নাটকপ্রিয় হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের দেয়ালে দেয়ালে একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল: নাটক কম কর পিও!


https://shorturl.fm/sNqub
https://shorturl.fm/H5fM0
https://shorturl.fm/OufMP
https://shorturl.fm/8oE0X
https://shorturl.fm/XJeJz
https://shorturl.fm/G2ln4
https://shorturl.fm/rdquC
https://shorturl.fm/u4TfZ
https://shorturl.fm/XUlfO
https://shorturl.fm/05lRp
https://shorturl.fm/JslBy
https://shorturl.fm/p9Cv9
https://shorturl.fm/KPhGq