ক্যাম্পাসে দখলদারিত্ব ও বুর্জোয়া-প্রতিক্রিয়াশীল সংঘাতের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ঐক্য গড়ে তুলুন!


সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সহিংস ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও রক্তক্ষয়ী সংঘাতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে অর্জিত অভ্যুত্থানের পর যেখানে ক্যাম্পাসগুলোতে সুস্থ রাজনৈতিক চর্চা, গণমুখী শিক্ষানীতি, গবেষণার পরিবেশ, এবং শতভাগ আবাসিকতার দাবি জোরদার হওয়ার কথা ছিল সেখানে আবারও ক্ষমতা, হল দখল ও দলীয় আধিপত্য বিস্তারের পুরোনো খেলা শুরু হয়েছে। এক শক্তির জায়গায় আরেক শক্তির এই বলপ্রয়োগ ও দখলদারিত্ব সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাস কোনো দলের ক্যাডার বাহিনীর আখড়া না।  সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনা ও গণতান্ত্রিক অধিকার চর্চার জায়গা। ক্যাম্পাসে কোনো প্রকার সহিংসতা ও ক্যাডার ভিত্তিক আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।

শিক্ষা বাজেট বৃদ্ধি, মানসম্মত আবাসন, সুলভ মূল্যে মানসম্মত খাবার ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার লড়াই ছেড়ে রাজনৈতিক ফায়দা হাসিলের এই সংঘাত সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী।

আমরা দেশের সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে আহ্বান জানাচ্ছি,  সকল প্রতিক্রিয়াশীল ও সুবিধাবাদী গোষ্ঠীর  সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।  শান্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

– ছাত্র গণমঞ্চ

।

1 comment

আপনার মূল্যবান মন্তব্য লিখুন