পোস্ট আর্কাইভস

একাত্তরে এদেশের ধর্মপ্রাণ মানুষ আপনাদের ধর্মবাদী ফ্যাসিবাদী রাজনীতিকে একবার পরাজিত করেছে, প্রয়োজনে আবারো করবে।

আপনার মতে পাকিস্তানের গণহত্যা “বিচ্ছিন্নতাবাদীদের বিহারী গণহত্যার ফল”। বিহারী-বাঙালী মূল দাঙ্গা ঘটেছিল মূলত ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত। যা ছিল ১ লা মার্চ গণপরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণার তৈরী বিস্ফোরিত ক্ষোভ ও গণ অভ্যুতথানের প্রতিক্রিয়া- ২৪-এর অভ্যুত্থানে পুলিশ হত্যার মতই ঘটনা। ২৩ মার্চের দৈনিক সংগ্রামেও দেশের পরিস্থিতির জন্যে পশ্চিমাদের…

বিস্তারিত

যখন কোন সমাজ ও রাষ্ট্র উন্নত জীবনের নিশ্চয়তা দিতে পারে না, তখন তরুণরা ঝুঁকি নিতে বাধ্য হয়।

যখন কোন সমাজ ও রাষ্ট্র উন্নত জীবনের নিশ্চয়তা দিতে পারে না, তখন তরুণরা ঝুঁকি নিতে বাধ্য হয়। বাংলাদেশের মত নয়া উপনিবেশিক সস্তা শ্রমের অর্থনীতিতে উন্নত জীবনের নিশ্চয়তা দেয়ার মত কর্মসংস্থান হয় না। ফলে আমাদের সন্তানরা জীবনের ঝুঁকি নিয়ে ফেলে। এটা এই সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার এক বিষাক্ত ফল। এই ব্যবস্থাই…

বিস্তারিত

আমরা কমরেড সিরাজ সিকদারের রাজনীতিকে ধারন করি। একাত্তরে ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামীলীগ নেতারা যে ভারতীয় সম্প্রসারণবাদের কোলে আশ্রয় নিয়েছিল, তা আমরা জানি এবং মানি। কিন্তু পরবর্তীকালে সংঘটিত ভারতীয় আগ্রাসন কি নিজে থেকেই পাক ফ্যাসিস্টদের পূর্ববর্তী উপনিবেশিক শোষণ-নিপীড়ন ও গণহত্যাকে জাস্টিফাই করে?

মার্চের গণহত্যার পর আওয়ামী লীগের প্রতি অবিলম্বে (৩১ মার্চ) ভারত রাজনৈতিক সমর্থন জানালেও সামরিক সাহায্য দিয়েছিল বেশ পরে। এপ্রিলের মধ্যভাগে দেশের ভেতরে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ ভেঙ্গে পড়েছিল এবং তারপরই ব্যাপকভাবে আওয়ামী লীগ নেতারা ভারতে পালায়। ইন্দিরা মানেকশকে ঢাকা আক্রমণের বিষয়ে আলাপ করেছিলেন ২৭-২৯ এপ্রিল। ভারত থেকে সামান্য প্রশিক্ষণ ও…

বিস্তারিত

মাদ্রাসাগুলোতে ধর্ষণ-বলাৎকারের ঘটনা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মূলত আবাসিক মাদ্রাসাগুলোতেই এমন নির্মম ঘটনাগুলো ঘটছে।

এসব যৌননিপীড়নের জন্য নির্দিষ্ট ধর্মবিশ্বাসকে আমরা দায়ী করছিনা। বরং সংশ্লিষ্ট কাঠামোর মধ্যেই এর শর্ত নিহিত আছে। ইউরোপসহ অন্যান্য দেশে চার্চের বিরুদ্ধেও এমন অভিযোগ উঠতে দেখা গেছে। তার বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে উঠতে এবং প্রতিকারের ব্যবস্থা নিতে দেখা গেছে। বস্তুত মাদ্রাসা বা স্কুল যাই হোক, শিশুদের জন্য আবাসিক হোস্টেল…

বিস্তারিত

৮ মার্চ আন্তর্জাতিক নারী শ্রমিক দিবস পালন করুন!

পিতৃতান্ত্রিক শোষণমূলক ব্যবস্থা উচ্ছেদ করে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার লড়াই বেগবান করুন!! সম্পত্তিতে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে। সুদাসল মওকুফসহ কিস্তির শোষণ ও জুলুম বন্ধ করতে হবে, স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করতে হবে। শ্রমিক নারীদের ২৫ হাজার টাকা ন্যুনতম মজুরি, সমকাজে সমমজুরি, মাতৃত্বকালীন সবেতন ৬ মাসের ছুটি দিতে…

বিস্তারিত

নাটকপ্রিয় হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের দেয়ালে দেয়ালে একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল: নাটক কম কর পিও!

নাটক কম কর পিও!আমীরে জামাত প্রতিদিন ফজরের নামাজের পর আধঘন্টা রাস্তা পরিষ্কারের আহ্বান জানিয়ে দলীয় পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেছেন। রাস্তাসহ আবর্জনা পরিষ্কারের জন্য পৌরসভা/সিটি কর্পোরেশনের বেতনভূক্ত পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন, ভাগাড়সহ সংগঠিত একটা ব্যবস্থাপনা আছে। এই ব্যবস্থাপনায় লোকবল, অবকাঠামো, ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতাও আছে৷ এর সমাধান প্রাতিষ্ঠানিভাবেই করতে হবে।…

বিস্তারিত

তারেক রহমান বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান। এখন দেখাই যাচ্ছে, মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনাও তার অন্তর্গত।

মার্কিন সাম্রাজ্যবাদের খাস প্রতিনিধি খলিলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এভাবে দল ও জোট বহির্ভূত একজনকে টেকনোক্র্যাট মন্ত্রী করার মাধ্যমে এই বিশেষ শক্তিকেন্দ্রকে সরাসরি সরকারে অংশীদার করা হয়েছে। যা মার্কিন নেতৃত্বে সাম্রাজ্যবাদের ভূ-রাজনৈতিক ও রাষ্ট্র সংস্কার পরিকল্পনার ধারাবাহিকতা রক্ষার প্রতি তারেক সরকারের প্রতিশ্রুতি ও এ সম্পর্কে পূর্ব-সমঝোতারই প্রকাশ।…

বিস্তারিত

মার্কিন-ভারতের দালালদের লুটপাটের প্রতিযোগিতামূলক নয়াবন্দোবস্ত প্রতিষ্ঠা তথা মার্কিন নেতৃত্বে সাম্রাজ্যবাদ নির্দেশিত নয়া উদারতাবাদী-ধর্মবাদী রাষ্ট্র সংস্কারের প্রতি গণভোটে জনসম্মতি উৎপাদনের বিরোধিতা করুন!

শ্রমিক কৃষক নিপীড়িত জনগণের গণতন্ত্র ও নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার বিপ্লবী শক্তি, সংগঠন ও সংগ্রাম গড়ে তুলুন! জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের শোষিত নিপীড়িত জনগণ অকাতরে জীবন দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন- তুলে ধরেছেন নতুন রাষ্ট্রের মূল দাবী।  কিন্তু, মার্কিন নেতৃত্বে সাম্রাজ্যবাদ ও তার দালালরা দ্রুতই অভ্যুত্থানের ফল কুক্ষিগত করেছে। এ…

বিস্তারিত

শাসক শ্রেণীর শোষণ-লুণ্ঠন-নিপীড়নের হাতিয়ার রাষ্ট্রযন্ত্রের মেরামতে জনগণের ফায়দা নেই। আমাদের দরকার এই নিপীড়নের যন্ত্র চুরমার করে জনগণের ক্ষমতা কায়েম করা ।

মার্কিন নেতৃত্বে সাম্রাজ্যবাদ গত সাড়ে তিন দশক যাবত বাজার অর্থনীতিমুখী “রাষ্ট্রের কাঠামোগত পুনর্বিন্যাসের”( Restructuring of the State) যে প্রয়াস চালাচ্ছে, “জুলাই সনদে” সেই পুনর্বিন্যাসকে সবচেয়ে সর্বাঙ্গীণ ও গভীরতর করা হয়েছে। ১৯৯০ পরবর্তী ও ১/১১-এর সেনাসমর্থিত তৃতীয় শক্তির সরকার রাষ্ট্র ও রাজনীতির যে “নয়াউদারতাবাদী” পুনর্বিন্যাস সম্পন্ন করতে ব্যর্থ হয়েছিল,…

বিস্তারিত

আমরা কেন প্রধানভাবে জামাত এন্ড গঙকে উন্মোচন করছি!

জামাত একটা ফ্যাসিবাদী শক্তি যারা বর্তমান সরকারে দল হিসাবে প্রধান অংশীদার, মার্কিন নেতৃত্বে সাম্রাজ্যবাদের খাস দালাল। যারা দেশের বড় বুর্জোয়া শ্রেণীর একাংশের (নাবিল, আকিজ, ইসলামী ব্যাংকের মত অতিধনী গ্রুপগুলোের) প্রতিনিধি। জুলাই আন্দোলনকে যারা বিক্রি করেছে সাম্রাজ্যবাদী প্রভুদের কাছে। এরাই রাষ্ট্রের কাঠামোগত পুনর্গঠনের সাম্রাজ্যবাদী প্রকল্পের প্রধান রাজনৈতিক সহযোগী ও…

বিস্তারিত