শ্রেণী চরিত্র বিশ্লেষণ করুন মোহমুক্ত হোন!

এদেশের বুর্জোয়া শ্রেণী জন্মগতভাবে সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের দালাল। এদের পুরনো রাষ্ট্র ও রাজনীতির তথাকথিত সংস্কার; এই দালাদের মধ্যে কিছু পরিমানে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু জতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না।

অভ্যুত্থানের মধ্যদিয়ে অসংগঠিত শ্রমিক, কৃষক, ছাত্র ও নিপীড়িত জাতি ও জনগণের সরকার গঠনের উপায় ছিল না। অভ্যুত্থানের নেতৃত্বে চলে আসা উগ্রডানপন্থী রাজনৈতিক শক্তির সাথে যুক্ত ছাত্র নেতারা মার্কিন মদদপুষ্ট, সেনাসমর্থিত “তৃতীয় শক্তি”র যোগাসাযোশে ক্ষমতাসীন হয়। এই সরকার গণঅভ্যুত্থানের উপজাত বটে, কিন্তু গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত গণসরকার নয়। এই পার্থক্য রেখাটা অনেকে স্পষ্টভাবে টানেন না।

ক্ষমতাসীন শক্তি মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ও অগণতান্ত্রিক গণবিরোধী শক্তি। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং শ্রমিক-কৃষক- জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এই শাসক শ্রেণী অক্ষম।

আপনার মূল্যবান মন্তব্য লিখুন