শাহ নেওয়াজ আলী ফকিরের উরস নির্বিঘ্নে পালনের জন্য নিরাপত্তা নিশ্চিত কর, হুমিকদাতাদের অবিলম্বে গ্রেফতার ও বিচার কর!

★ অবিলম্বে উগ্রধর্মবাদী মবোক্রেসি বন্ধ এবং এর হোতাদের গেফতার ও বিচারের আওতায় আনতে হবে!

★ প্রত্যেক ব্যক্তির বিশ্বাস ও ধর্ম পালনের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে!

ময়মনসিংহ সদরের ১২ নং ভাবখালী ইউনিয়নস্থ চকবন পাথালিয়া গ্রামের আউলিয়া বাজারে শাহ নেওয়াজ আলী ফকির (রা) এর ৫০ তম উরশ আগামী ২৯ জনুয়ারি ২০২৫:অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু বিভিন্ন গ্রামের মসজিদের ইমাম এবং কিছু উগ্রবাদী গোষ্ঠি প্রায় ২০-২৫ টি মটরসাইকেলসহ এসে উরশ পালন না করতে হুমকি দিয়ে যায়। তারা ময়মনসিংহ থানায়ও একটি অভিযোগ দায়ের করে। এতে মাজার কমিটির সদস্যসহ উক্ত তরীকার অনুসারীরা উদ্বীগ্ন এবং আতঙ্কিত বোধ করছেন।

আপনার মূল্যবান মন্তব্য লিখুন