পোস্ট আর্কাইভস

বাংলাদেশের শাসক শ্রেণীর চরিত্র কাঠামোগতভাবে ফ্যাসিবাদপ্রবন।

এই শাসক শ্রেণী আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টিসহ নানা রাজনৈতিক উপদলে বিভক্ত। এদের মধ্যে যারাই সরকার গঠন করে তারা আইনের ঊর্ধ্বে চলে যায়। তারা বিরোধী উপদলগুলোর ওপরও এমন নিপীড়ন করে যে দৃশ্যত তাদেরও “মজলুম” মনে হয়। কিন্তু এই দৃশ্যত মজলুমদের প্রকৃত নৃশংস চরিত্র প্রকাশ পায়, যখন তারা…

বিস্তারিত

ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে আমরা এক মগেরমুলুকে বাস করেছি। ন্যায়-নীতি যুক্তি-প্রমাণ আইন-কানুন কিছুরই তোয়াক্কা করত না ছাত্রলীগ। তারা জঙ্গলের নিয়ম চালু করেছিল।

আমরা কি আবার সেই জঙ্গলের নিয়মে ফেরত যেতে চাই? আমরা ক্যাম্পাসে কোনো উপদ্রব চাইনা। জনপরিসরে, একাডেমিকভাবে কোন অসদাচরণ, এমনকি শাস্তিযোগ্য অপরাধের বিরুদ্ধে আইন ও বিধিসঙ্গত ব্যবস্থা আমরা চাই। এমন অসদাচরণ ও অপরাধের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো সচেতন ব্যক্তিমাত্রেরই সামাজিক দায়িত্ব। অভিযোগের…

বিস্তারিত

জুলাই অভ্যুত্থানকে মূল্যায়নের ক্ষেত্রে বাইনারি অপজিশন দেখা যাচ্ছে। একপক্ষ বলছে জুলাই হল মূলত “ম্যাটিকুলাস ডিজাইন”, কালার রেভল্যুশন; জনগণকে ব্যবহার করা হয়েছে। আরেক পক্ষ বলছে জুলাই মূলত জনগণের সংগ্রাম, এর সুযোগ নিতে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক, এই ষড়যন্ত্র নির্ধারক কিছু নয়।

আমরা মনেকরি, এই দুই দৃষ্টিভঙ্গিই একদেশদর্শী। তারা জুলাই অভ্যুত্থানের দ্বৈতচরিত্রকে স্বীকার করেনা। সেগুলো কেবল একটি দিককে সমগ্র হিসাবে উপস্থিত করে এবং দুই প্রতিক্রয়াশীল শিবিরের বয়ানকে জোরদার ও সেবা করে। একাত্তর সত্যিকার অর্থেই স্বাধীনতার লড়াই ছিল, জনগণের লড়াই ছিল। পাকিস্তানের উপনিবেশিক শোষণের অবসান ছিল বিরাট ঐতিহাসিক অর্জন। এটা ছিল…

বিস্তারিত

হিলারির সফর এবং সংশ্লিষ্ট পরিস্থিতির প্রাথমিক পর্যালোচনা

গত ৫ মে ২০১২ চীন হয়ে বাংলাদেশে সফরে আসেন হিলারী ক্লিন্টন। ২৬ এপ্রিল ২০১২ হঠাৎ করেই মার্কিন পররাষ্ট্র দফতর এ ‘বিশেষ’ সফরের কথা ঘোষণা করে। সফরকালে হিলারী প্রথমে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ অংশীদারিত্ব সংলাপের চুক্তি স্বাক্ষর শেষে একটি যৌথ ঘোষণা গৃহীত ও তা…

বিস্তারিত

প্যালেস্টাইনের গণহত্যকারী, আরবে সাম্রাজ্যের পাহাড়াদার জায়নবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইজরায়েল তার উদ্ধত সাম্রাজ্যবাদী-সম্প্রসারণবাদী যুদ্ধ অব্যহত রেখেছে। ইরানে সামরিক হামলা সেই যুদ্ধেরই ধারাবাহিকতা। আমরা এই বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আরবের আন্তর্জাতিক বাণিজ্য পথ ও তেল নতুন সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা ও তার আধিপত্য রক্ষার জন্য অপরিহার্য শর্ত হিসাবে দেখা দেয়। সেই ঐতিহাসিক শর্তের গর্ভেই পরমানু অস্ত্রসহ চূড়ান্ত এক সামরিকীকৃত জায়নবাদী কৃত্রিম রাষ্ট্র ইজরায়েলের জন্ম। পুঁজিবাদের অসম বিকাশের নিয়মে মার্কিন সাম্রাজ্যবাদকেন্দ্রিক একমেরু বিশ্ব ব্যবস্থা ভেঙ্গে পড়ার প্রক্রিয়ায়…

বিস্তারিত

ঈদের বন্ধের আগেই শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস-বকেয়া পরিশোধ কর | ছাত্রদের প্রতিবাদ মিছিলে হামলাকারী শিবিরের সন্ত্রাসীদের গ্রেফতার কর, বিচার কর

ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, ইউপিডিএফ

বিস্তারিত

প্রবল বৃষ্টির মধ্যেই ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র সম্পাদক কমরেড বাসবরাজসহ ২৮ জন কমরেডের হত্যার প্রতিবাদে এবং হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদি সরকার পরিচালিত অপারেশন কাগারের নামে ভারত রাষ্ট্রের গণহত্যা বন্ধের দাবিতে আজ জাতীয় যাদুঘর শাহবাগের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহীদ বিপ্লবী ও দেশপ্রমিক স্মুতি সংসদের উদ্যোগে কমরেড কবি হাসান ফখরির সভাপতিত্বে ও ছাত্র-যুব আন্দোলনের সভাপতি প্রিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গনতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, গণমুক্তি ইউনিয়নের নাসিরুদ্দিন নাসু, ডা. হারুন, খনন পত্রিকার সম্পাদক বাদল শাহ আলম, আনিস রায়হাস এবং ছাত্র গণমঞ্চ ঢাকার…

বিস্তারিত

ইসলাম ধর্মকে রাজনৈতিক ও বাণিজ্যিক লুটপাটের হাতিয়ারে পরিণত করেছে ফ্যাসিস্ট গণহত্যার দোসর জামাত।

ইসলাম ধর্মকে রাজনৈতিক ও বাণিজ্যিক লুটপাটের হাতিয়ারে পরিণত করেছে ফ্যাসিস্ট গণহত্যার দোসর জামাত। একারণে দেশের মুসলিম জনগণের মধ্যে জামাতের প্রতি প্রবল ঘৃণা রয়েছে। এখন তারা তাদের সংস্কার ও জামাতের বিরোধিতাকে পবিত্র কোরআনের বিরোধিতার সমতূল্য হিসাবে ব্যাখ্যা করছে, এবং তাদের রাজনীতির বিরোধিতাকারীদের পবিত্র কোরআনের শত্রু হিসাবে চিহ্নিত করছে। ইসলাম…

বিস্তারিত

যশোরের অভয়নগরে সংখ্যালঘুদের উপর বর্বর হামলা, বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ও এই বর্বরতার বিষয়ে সরকারের ন্যাক্কারজনক নির্লিপ্ততার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা

ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা(বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদগণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ।)অস্থায়ী কার্যালয়: ২৭/৮/ক, তোপখানা রোড (তৃতীয় তলা), সেগুনবাগিচা, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৬৭৬৫১৩৮৪৩। সূত্র :তারিখ : ২৭ মে ২০২৫ সংবাদ বিজ্ঞপ্তি যশোরের অভয়নগরে সংখ্যালঘুদের উপর বর্বর হামলা, বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ও এই বর্বরতার…

বিস্তারিত