ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে রংপুর গঙ্গাচড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতেভাঙচুর-লুটপাটের ঘটনায় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা

রংপুর গঙ্গাচড়া ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর ভাঙচুর – লুটপাটের ঘটনায় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে সংবাদমাধ্যমে এক যুক্ত বিবৃতি প্রদান করেন।

ফ্যাসিবাদবিরোদী বাম মোর্চা’র সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান এই যুক্ত বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা – লুটপাট হচ্ছে, তার দায় সরকার কোনভাবেই এড়িয়ে যেতে পারে না। এর পূর্বেও অনুরূপ বর্বরতা সংগঠিত হয়েছিল। এধরণের সন্ত্রাসী ঘটনার বিরুদ্ধে সরকার কোন কার্যকর উদ্যোগ নেননি বলেই সন্ত্রাসীরা একইধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে সাহস পাচ্ছে।

নেতৃবৃন্দ সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি কারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনাসহ প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও যথাযথ নিরাপত্তার জোর দাবি করেন।

আপনার মূল্যবান মন্তব্য লিখুন