রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির কর্তৃক দেয়াল লিখন মুছে ফেলার ফ্যাসিবাদী অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের দেয়ালে আমরা ছাত্র গণমঞ্চ যে দেওয়াল লিখন করেছিলাম—“আওয়ামী বিশ্বাসঘাতকদের উৎখাত কর, তাদের কালো টাকা ও সম্পত্তি জাতীয়করণ কর, তাদের রাজনৈতিক অধিকার হরণ কর, তাদের মধ্যকার ঘৃণ্য খুনীদের চরম শাস্তি প্রদান কর”—তা ছাত্র শিবির কর্তৃক মুছে ফেলা হয়েছে। আমরা এই ফ্যাসিবাদী ও গণতন্ত্রবিরোধী আচরণের তীব্র…

বিস্তারিত

বিমান বিধ্বস্তে হতাহতের প্রকৃত চিত্র তুলে ধরে বিভ্রান্তি দূর করতে হবে

মার্কিনিদের আনুকূল্যের জন্য জনস্বার্থবিরোধী কোনো চুক্তি করে ক্ষমতায় থাকা যাবে না মব সন্ত্রাস ঠেকাতে সরকার শুধু ব্যর্থই নয়, উপরন্তু উৎসাহিত করছে

বিস্তারিত

সরকার দেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের (জমহক) দপ্তর খোলার বিষয়ে চুক্তি সম্পাদন করেছে।

আমরা জানি, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের ফসল হাইজ্যাক করে; মার্কিন নেতৃত্বে সাম্রাজ্যবাদের আজ্ঞাবাহী এক-এগারোর তৃতীয় শক্তির নেতৃত্বে ড. ইউনুসের ইন্টারিম সরকার প্রতিষ্ঠার পেছনে; এই কমিশনের একটা বড় ভূমিকা আছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মি. ফালকার টুর্ক বিবিসিকে বলছিলেন, “আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয়, তার…

বিস্তারিত

আওয়ামী লীগ তার স্বভাবসুলভ কায়দায় এনসিপি সমাবেশে সশস্ত্র হামলা চালিয়েছে। সহিংসতায় ইতিমধ্যে ৪ জন নিহত হয়েছেন।

সভা-সমাবেশের ওপর এই ফ্যাসিবাদী হামলার আমরা তীব্র নিন্দা জানাই। সেইসাথে সহিংসতা মোকাবেলায় রাষ্ট্রীয় বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও জীবনহানির ঘটনা অমরা মেনে নিতে পারিনা। এই পরিস্থিতির জন্য ভারতের মদদপুষ্ট আওয়ামী ফ্যাসিস্টদের দায়ি করা যথেষ্ট নয়, এর দায় এই সরকার ও অঘোষিত সরকারি দলগুলোকেও নিতে হবে। গোপালগঞ্জে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে…

বিস্তারিত

বাংলাদেশের শাসক শ্রেণীর চরিত্র কাঠামোগতভাবে ফ্যাসিবাদপ্রবন।

এই শাসক শ্রেণী আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টিসহ নানা রাজনৈতিক উপদলে বিভক্ত। এদের মধ্যে যারাই সরকার গঠন করে তারা আইনের ঊর্ধ্বে চলে যায়। তারা বিরোধী উপদলগুলোর ওপরও এমন নিপীড়ন করে যে দৃশ্যত তাদেরও “মজলুম” মনে হয়। কিন্তু এই দৃশ্যত মজলুমদের প্রকৃত নৃশংস চরিত্র প্রকাশ পায়, যখন তারা…

বিস্তারিত

ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে আমরা এক মগেরমুলুকে বাস করেছি। ন্যায়-নীতি যুক্তি-প্রমাণ আইন-কানুন কিছুরই তোয়াক্কা করত না ছাত্রলীগ। তারা জঙ্গলের নিয়ম চালু করেছিল।

আমরা কি আবার সেই জঙ্গলের নিয়মে ফেরত যেতে চাই? আমরা ক্যাম্পাসে কোনো উপদ্রব চাইনা। জনপরিসরে, একাডেমিকভাবে কোন অসদাচরণ, এমনকি শাস্তিযোগ্য অপরাধের বিরুদ্ধে আইন ও বিধিসঙ্গত ব্যবস্থা আমরা চাই। এমন অসদাচরণ ও অপরাধের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো সচেতন ব্যক্তিমাত্রেরই সামাজিক দায়িত্ব। অভিযোগের…

বিস্তারিত

জুলাই অভ্যুত্থানকে মূল্যায়নের ক্ষেত্রে বাইনারি অপজিশন দেখা যাচ্ছে। একপক্ষ বলছে জুলাই হল মূলত “ম্যাটিকুলাস ডিজাইন”, কালার রেভল্যুশন; জনগণকে ব্যবহার করা হয়েছে। আরেক পক্ষ বলছে জুলাই মূলত জনগণের সংগ্রাম, এর সুযোগ নিতে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক, এই ষড়যন্ত্র নির্ধারক কিছু নয়।

আমরা মনেকরি, এই দুই দৃষ্টিভঙ্গিই একদেশদর্শী। তারা জুলাই অভ্যুত্থানের দ্বৈতচরিত্রকে স্বীকার করেনা। সেগুলো কেবল একটি দিককে সমগ্র হিসাবে উপস্থিত করে এবং দুই প্রতিক্রয়াশীল শিবিরের বয়ানকে জোরদার ও সেবা করে। একাত্তর সত্যিকার অর্থেই স্বাধীনতার লড়াই ছিল, জনগণের লড়াই ছিল। পাকিস্তানের উপনিবেশিক শোষণের অবসান ছিল বিরাট ঐতিহাসিক অর্জন। এটা ছিল…

বিস্তারিত

হিলারির সফর এবং সংশ্লিষ্ট পরিস্থিতির প্রাথমিক পর্যালোচনা

গত ৫ মে ২০১২ চীন হয়ে বাংলাদেশে সফরে আসেন হিলারী ক্লিন্টন। ২৬ এপ্রিল ২০১২ হঠাৎ করেই মার্কিন পররাষ্ট্র দফতর এ ‘বিশেষ’ সফরের কথা ঘোষণা করে। সফরকালে হিলারী প্রথমে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ অংশীদারিত্ব সংলাপের চুক্তি স্বাক্ষর শেষে একটি যৌথ ঘোষণা গৃহীত ও তা…

বিস্তারিত

প্যালেস্টাইনের গণহত্যকারী, আরবে সাম্রাজ্যের পাহাড়াদার জায়নবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইজরায়েল তার উদ্ধত সাম্রাজ্যবাদী-সম্প্রসারণবাদী যুদ্ধ অব্যহত রেখেছে। ইরানে সামরিক হামলা সেই যুদ্ধেরই ধারাবাহিকতা। আমরা এই বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আরবের আন্তর্জাতিক বাণিজ্য পথ ও তেল নতুন সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা ও তার আধিপত্য রক্ষার জন্য অপরিহার্য শর্ত হিসাবে দেখা দেয়। সেই ঐতিহাসিক শর্তের গর্ভেই পরমানু অস্ত্রসহ চূড়ান্ত এক সামরিকীকৃত জায়নবাদী কৃত্রিম রাষ্ট্র ইজরায়েলের জন্ম। পুঁজিবাদের অসম বিকাশের নিয়মে মার্কিন সাম্রাজ্যবাদকেন্দ্রিক একমেরু বিশ্ব ব্যবস্থা ভেঙ্গে পড়ার প্রক্রিয়ায়…

বিস্তারিত