পোস্ট আর্কাইভস

তিন মাসের বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকদের ওপর আজ পুলিশের বর্বর হামলা প্রমাণ করে যে, এই রাষ্ট্র কেবল মালিক শ্রেণির স্বার্থরক্ষাকারী এক নিপীড়নযন্ত্র!

বিবৃতিতারিখ: ২৫ মার্চ ২০২৫ আমরা গভীর ক্ষোভ ও তীব্র নিন্দার সঙ্গে জানাচ্ছি, সরকার শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের পরিবর্তে তাদের দমন-পীড়নকেই নীতি হিসেবে গ্রহণ করেছে। তিন মাসের বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকদের ওপর আজ পুলিশের বর্বর হামলা প্রমাণ করে যে, এই…

বিস্তারিত

জনগণের অভ্যুত্থান যখন মার্কিন সাম্রাজ্যবাদ এবং তাদের দ্বারা ম্যানেজড সেনাবাহিনী ও ড. ইউনুসের নেতৃত্বে তৃতীয় শক্তির করতলে সমর্পন করা হয়েছে, তখনই “রিফাইন্ড আওয়ামী লীগ” হিসাবে আওয়ামী লীগের পুনর্বাসন নিশ্চিত করা হয়ে গেছে। এর দায় নেতৃত্ব-কুক্ষিগত-রাখা সম্মুখ সারির ছাত্র নেতাদের ওপর বর্তায়। জনগণের বিদ্রোহকে অন্ধকূপে নিক্ষেপ করে এখন তার লাশ নিয়ে মরাকান্না করে লাভ নেই। ১৯৭১, ১৯৯০ এর ফ্যাসিস্টদের পুনর্বাসন একইভাবে ঘটেছিল। এবারো তার ব্যতিক্রম হলো না।

ড. ইউনুস জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোন চিন্তা তাদের নেই। জাহেদ উর রহমান আজ প্রথম আলোতে লিখেছেন, তিনি মনে করেন, “আইসিটি আইন থেকে সংগঠন কিংবা দলের বিচারের ধারাটি বাদ দিয়ে সরকার আসলে নভেম্বর মাসেই বার্তা দিয়েছিল যে, আওয়ামী লীগকে নিষিদ্ধের পথে তারা হাঁটছে না। তিনি আরো লিখেছেন,…

বিস্তারিত

রামপ্রসাদ সিং জনির মৃত্যুতে ছাত্র গণমঞ্চের ক্ষোভ।

আজ এক বিবৃতিতে ছাত্র গণমঞ্চের নেতা শান্ত শাহরিয়ার বলেন, এই মৃত্যু ধারাবাহিকভাবে চলমান নতুন আরেকটি কাঠামোবদ্ধ হত্যা, যা এদেশের নিপীড়িত শ্রমিক-কৃষক-জনতার প্রাণ নিয়ে চলেছে প্রতিনিয়ত। তিনি দাবি জানান, অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস দিয়ে দিতে হবে এবং দ্রুত স্টাইল ক্রাফটস লিমিটেডের মালিককে গ্রেফতার করতে হবে। এর আগে দীর্ঘদিন থেকে…

বিস্তারিত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের পোস্টারিং

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (গোবিপ্রবি) ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পোস্টারিং করেছে ছাত্র গণমঞ্চের গোবিপ্রবি শাখা। শনিবার (২২ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মীরা পোস্টারিং কার্যক্রম চালান। আওয়ামীলীগ নিষিদ্ধের ব্যাপারে ছাত্র গণমঞ্চের নেতা নিঘাত রৌদ্র বলেন, ‘আওয়ামী লীগ ইতিহাসের বর্বরতম সব…

বিস্তারিত

রক্তগঙ্গা বইয়ে দেয়ার পরও সংগ্রামের ফসল বেহাত হয়ে যাওয়ায় বারবার রক্তখেকোরা পুনর্বাসিত হয়েছে, আমাদেরই চোখের সামনে মানবতা গণতন্ত্র ফেরি করেছে। তবে আমরা সবকিছুর হিসাব রাখছি।

কাক কখনো কাকের মাংস খায় না! বাংলাদেশের শাসক শ্রেণী মার্কিনসহ সাম্রাজ্যবাদ এবং ভারতীয় সম্প্রসারণবাদের তাঁবেদার। এই রাষ্ট্রযন্ত্র, তার প্রধান স্তম্ভ সামরিক বাহিনী তাদেরই সেবায় নিয়োজিত। সেনাবাহিনীর কাঁধে ভর করে চলা তৃতীয় শক্তি ও ধর্মবাদী গোষ্ঠীর ইন্টারিম সরকার তাদের আজ্ঞাবহ। দক্ষিণ এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদের ডান হাত হলো ভারতীয় সম্প্রসারণবাদ।…

বিস্তারিত