রামপ্রসাদ সিং জনির মৃত্যুতে ছাত্র গণমঞ্চের ক্ষোভ।

আজ এক বিবৃতিতে ছাত্র গণমঞ্চের নেতা শান্ত শাহরিয়ার বলেন, এই মৃত্যু ধারাবাহিকভাবে চলমান নতুন আরেকটি কাঠামোবদ্ধ হত্যা, যা এদেশের নিপীড়িত শ্রমিক-কৃষক-জনতার প্রাণ নিয়ে চলেছে প্রতিনিয়ত। তিনি দাবি জানান, অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস দিয়ে দিতে হবে এবং দ্রুত স্টাইল ক্রাফটস লিমিটেডের মালিককে গ্রেফতার করতে হবে।

এর আগে দীর্ঘদিন থেকে আটকে পড়া বেতন-ভাতার দাবি নিয়ে স্টাইল ক্র্যাফটসের শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালনরত অবস্থায় হঠাৎ রামপ্রসাদ সিং জনি (৪০) অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের অন্যতম শক্তির জায়গা গার্মেন্টস সেক্টর। অথচ গার্মেন্টস শ্রমিকদের বেতন সারা পৃথিবীর মধ্যে নিম্নতম। কিছুদিন আগে আপনারা দেখেছেন, একজন গার্মেন্টস শ্রমিকের সারা জীবনের আয় একজন গার্মেন্টস মালিকের মাত্র চার দিনের আয়ের সমান। এই নৃশংস অত্যাচারের মধ্যেও নিয়মিত বেতন পায় না আমাদের শ্রমিকরা। এই ঈদের সামনে ১৪ মাসের বকেয়া বেতন আদায়ের দাবীতে আন্দোলনরত শ্রমিকের মৃত্যু স্পষ্টত রাষ্ট্র কর্তৃক হত্যাকান্ড।

স্টাইল ক্রাফটসের মালিককে দ্রুত গ্রেফতার কর!
বকেয়া বেতন-বোনাস অবিলম্বে পরিশোধ কর!

1 comment

আপনার মূল্যবান মন্তব্য লিখুন