৮ আগস্ট “কালো দিবস” পালন করুন!

গত ৮ আগস্ট ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের ফল বেহাত হওয়ার দিন। এদিন বিশ্বাসঘাতকতার আরেক কালো অধ্যায় রচিত হয়েছিল।

আমরা বাংলাদেশের শোষিত নিপীড়িত জনগণ ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে জীবন ও রক্ত দিয়ে অদম্য সংগ্রামের মাধ্যমে ভারতের দালাল হাসিনাসহ আওয়ামী ফ্যাসিস্টদের বিতারিত করেছি। ৫ আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে বিজয়ের দিনে পরিণত করেছি।

কিন্তু, গত ৮ আগস্ট গণঅভ্যুত্থানের সাথে সম্পর্কহীন ও মার্কিন সাম্রাজ্যবাদের ঘনিষ্টতম অনুগতদের অন্যতম হিসেবে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত ব্যক্তি দারিদ্র্য ব্যবসায়ী অধ্যাপক ইউনুসের নেতৃত্বে মার্কিনের আজ্ঞাবাহী সেনাবাহিনী, দালাল বুর্জোয়া তৃতীয় শক্তি, গুটিকয় ছাত্র নেতৃত্ব এবং ধর্মবাদী শক্তিগুলোর জোট সরকার অভ্যুত্থানের ফল- রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করেছে। অভ্যুত্থানকারী জনগণের কোন সরকার নয়, গঠিত হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল সরকার।

এদিন ক্ষমতার লোভে নতুন মীরজাফর গং বাংলাদেশকে মার্কিন সাম্রাজ্যবাদের হাতে তুলে দিয়েছে। এভাবে ৫ আগস্টের পর তিন দিনের মধ্যেই গণঅভ্যুত্থানের অর্জন ছিনতাই হয়ে গেছে।

গত এক বছরের ঘটনাপ্রবাহ প্রমান করছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসহ ছাত্র শ্রমিক জনতার অধিকার প্রতিষ্ঠা নয়; ইউনুস সরকার একদিকে গোপনে ও প্রকাশ্যে আমেরিকার ভু-রাজনৈতিক স্বার্থে অব্যাহতভাবে উদ্যোগ গ্রহণ-বাস্তবায়ন করছে এবং অন্যদিকে কিংস পার্টি-এনসিপি গঠনসহ আমেরিকার পরিকল্পনা-ডিজাইনে এক-এগারোর সংস্কার ও ধর্মবাদী নব্যফ্যাসিবাদ উত্থানের আয়োজন বাস্তবায়ন করছে। বাংলাদেশের জনগণ ও জাতীয় অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। এদেশে মার্কিন সাম্রাজ্যবাদের নিরঙ্কুস দখল কায়েমের ব্যবস্থা করেছে।

এভাবে তারা ৮ আগস্টকে ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা ও জাতীয় বিশ্বাসঘাতকতার কালো দিনে পরিণত করেছে।

সুতরাং, আমরা জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী শ্রমিক কৃষক নিপীড়িত জনগণকে আহ্বান জানাচ্ছি—

আগামীকাল ৮ আগস্ট কালো দিবস পালন করুন!
কালো দিবস পালনের অংশ হিসেবে মার্কিন-ভারতসহ বিদেশী শক্তির দালালদের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে উপযুক্ত পদ্ধতিতে প্রতীকী কালো রং প্রদর্শন করুন।

মার্কিনসহ সাম্রাজ্যবাদ ও তাদের দালালদের প্রতিহত করে শ্রমিক কৃষক শোষিত জনগণের মুক্তি আনতে বিপ্লবী পথ ও নেতৃত্বে সংগঠিত হোন।

7 comments

আপনার মূল্যবান মন্তব্য লিখুন