আমরা সাহারা চৌধুরীর ওপর হওয়া মব সন্ত্রাসের প্রতিবাদ জানাচ্ছি। মব তৈরি করে প্রদত্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং মব সন্ত্রাসে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করছি।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে থাকা সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অনলাইন কুইয়ার অ্যাক্টিভিস্ট সাহারা চৌধুরী দীর্ঘদিন ধরে এ দেশের সব মানুষের জেন্ডার নির্বিশেষে দাম্পত্য জীবনের অধিকার নিশ্চিত ও বাস্তবায়নের জন্য প্রচার-সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। এছাড়াও তিনি দেশের বিদ্যমান আইনের পেনাল কোডের ৩৭৭ ধারা অনুযায়ী সব লিঙ্গের মানুষের দাম্পত্য অধিকার হরণের আইনের প্রতিবাদেও প্রচার-প্রচারণায় সোচ্চার ছিলেন। এজন্য ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠী, বিশেষ করে কুইয়ার জনগোষ্ঠীর প্রতি হিংসাত্মক প্রচারণার নেতৃত্বে থাকা সরোয়ার আলম ও আসিফ মাহতাব উৎসের অনলাইন সমর্থক-ভক্তরা সাহারাকে হত্যার হুমকি দেয়। এর প্রতিবাদে তিনি অনলাইনে একটি ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করেন। এর জের ধরে কয়েক দিন ধরে এই ধর্মীয় ফ্যাসিস্ট গোষ্ঠী নানাভাবে চাপ প্রয়োগ ও বল প্রদর্শন শুরু করে। এর ফলশ্রুতিতে গতকাল বুধবার, ১৩ আগস্ট, তাকে তার বিশ্ববিদ্যালয় থেকে অন্যায়ভাবে বহিষ্কারাদেশ প্রদান করা হয়। এছাড়াও এই ফ্যাসিবাদী গোষ্ঠী তার নামে মামলা দিয়ে ইতিমধ্যে আইনি হয়রানি শুরু করেছে।

আমরা সাহারা চৌধুরীর ওপর হওয়া মব সন্ত্রাসের প্রতিবাদ জানাচ্ছি। মব তৈরি করে প্রদত্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং মব সন্ত্রাসে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করছি।

বার্তা প্রেরক,
শান্ত শাহরিয়ার
সদস্য
কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি
ছাত্র গণমঞ্চ

6 comments

আপনার মূল্যবান মন্তব্য লিখুন