একাত্তরে উপনিবেশবাদী ফ্যাসিস্ট পাক মিলিটারি ও তার সহযোগী বাহিনী পরিচালিত গণহত্যার শিকার শহিদবর্গ ও জনগণের জাতীয় মুক্তি সংগ্রামের মর্যাদা রক্ষায় সোচ্চার হোন।

এক প্রতিক্রিয়াশীল শক্তি কখনো আরেক প্রতিক্রিয়াশীল শক্তিকে যে ধ্বংস করতে পারে না, বরং তার মৃতদেহেই প্রাণ সঞ্চার করে, তা একাত্তরের ঘাতক জামাত-শিবিরের পুনরুত্থানের মাধ্যমে আরেকবার প্রমাণিত হল। বলাবাহুল্য, তাদের এই পুনরুত্থানই আওয়ামী ঘাতকদের পুনরুজ্জীবনের শর্ত যোগাবে।

ছাত্র ও বুদ্ধিজীবী গণহত্যার স্মারকভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাত্তরের নরঘাতকদের বীর সম্মান প্রদর্শনের মত ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাবার ভাষা নেই।

নিষিদ্ধঘোষিত ছাত্র শিবিরকে এই আয়োজনের পৃষ্ঠপোষকতা দেয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ঘৃণ্য চরিত্র প্রকাশ করল।

একাত্তরে উপনিবেশবাদী ফ্যাসিস্ট পাক মিলিটারি ও তার সহযোগী বাহিনী পরিচালিত গণহত্যার শিকার শহিদবর্গ ও জনগণের জাতীয় মুক্তি সংগ্রামের মর্যাদা রক্ষায় সোচ্চার হোন।

আপনার মূল্যবান মন্তব্য লিখুন