৭১ এর যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া সহ রাবি-ঢাবিতে প্রতিবাদ মিছিলে শিবিরের হামলার প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা

ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা
(বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ।)
অস্থায়ী কার্যালয়: ২৭/৮/ক, তোপখানা রোড (তৃতীয় তলা), সেগুনবাগিচা, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৬৭৬৫১৩৮৪৩।

সূত্র :
তারিখ : ২৮ মে ২০২৫ খ্রি.

সংবাদ বিজ্ঞপ্তি

৭১ এর যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া সহ রাবি-ঢাবিতে প্রতিবাদ মিছিলে শিবিরের হামলার প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা

ফ্যাসিবাদবিরোদী বাম মোর্চা’র সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান এক যুক্ত বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭১ এর যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়াসহ রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিলে ইসলামি ছাত্র শিবিরের সন্ত্রাসী হামলা আরেকবার প্রমাণ করলো যে অন্তর্বর্তীকালীন সরকার মৌলবাদী শক্তিগুলোর পৃষ্ঠপোষক। সারাদেশে মব-সন্ত্রাস করে দুর্বৃত্ত মৌলবাদীরা বিভিন্ন স্থাপনা-মুক্তিযুদ্ধসহ বিভিন্ন লড়াই-সংগ্রামের স্মৃতিচিহ্ন, বাড়ী-ঘর, মাজার, অফিসে হামলা-ভাংচুর করেছে এবং দখল করেছে। নারীদের স্বাধীন চলাফেরায় বাধা প্রদানসহ অশ্লীল ভাষায় আক্রমণ করেছে। এক্ষেত্রে সরকার শুধু নিরব দর্শকের ভূমিকাই পালন করেনি, কোথাও কোথাও সন্ত্রাসীদের সহযোগিতা করেছে। সরকার শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা তো দূরের কথা, মালিকদের পক্ষ নিয়ে প্রতিনিয়ত শ্রমিক আন্দোলনে হামলা-মামলা-গ্রেফতার করে যাচ্ছে। তারা সিন্ডিকেট ব্যবসায়ীদের পাহারাদারের ভূমিকা পালন করার কারণে একদিকে কৃষকরা ফসলের লাভজনক মূল্য পাচ্ছেনা, অন্যদিকে সাধারণ ভোক্তারা অস্বাভাবিক উচ্চমূল্যে নিত্যপণ্য ক্রয় করতে বাধ্য হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন সরকার পতিত ফ্যাসিস্ট হাসিনাসহ তার সহযোগীদের যথার্থ বিচার এবং গণ-অভ্যুত্থানে আহতদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করেনি। কিন্তু দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকাসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর স্বার্থে চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে লিজ

আপনার মূল্যবান মন্তব্য লিখুন