যশোরের অভয়নগরে সংখ্যালঘুদের উপর বর্বর হামলা, বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ও এই বর্বরতার বিষয়ে সরকারের ন্যাক্কারজনক নির্লিপ্ততার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা

ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা
(বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ
গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ।)
অস্থায়ী কার্যালয়: ২৭/৮/ক, তোপখানা রোড (তৃতীয় তলা), সেগুনবাগিচা, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৬৭৬৫১৩৮৪৩।

সূত্র :
তারিখ : ২৭ মে ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি

যশোরের অভয়নগরে সংখ্যালঘুদের উপর বর্বর হামলা, বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ও এই বর্বরতার বিষয়ে সরকারের ন্যাক্কারজনক নির্লিপ্ততার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা

যশোরের অভয়নগরে সংখ্যালঘুদের উপর বর্বর হামলা, বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ও এই বর্বরতার বিষয়ে সরকারের ন্যাক্কারজনক নির্লিপ্ততার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা। বুধবার (২৭ মে) সকাল ১১টায় আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে এক বৈঠকে নেতৃবৃন্দ এই সব কথা বলেন। ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসুর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, মনজুর আলম মিঠু বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া, মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, প্রমূখ।
বক্তাগন বলেন, সরকারের ৯ মাসে সর্বক্ষেত্রে ব্যর্থতা ছাড়া কার্যত কোনো সফল উদ্যোগ দৃশ্যমান নয়। মবসন্ত্রাস, বাজার সিন্ডিকেটসহ উগ্রসাম্প্রদায়িক অপতৎপরতা বন্ধে কার্যকর উদ্যোগ তো দূরের কথা, তেলসহ নিত্যপণ্যে দর বাড়িয়ে, সাম্প্রদায়িক অপশক্তির দাবির মুখে প্রগতিশীল চিন্তা- চেতনার শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা, বদলি ও চাকরি ছাড়াতে বাধ্য করে বিভিন্ন অপশক্তিকে উৎসাহিত করছে।
সম্পত্তির উত্তরাধিকারের প্রশ্নে নারী-পুরুষের সমানাধিকারের কথা বলার কারণে নরসিংদী সরকারি কলেজের এক শিক্ষিকাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে; যা সাম্প্রদায়িক অপশক্তিকে উৎসাহিত বা পৃষ্ঠপোষকতা করার উজ্জ্বল দৃষ্টান্ত ।
এ পর্যন্ত শতাধিক মাজার পুড়িয়ে-গুঁড়িয়ে দেওয়া হয়েছে, অনেক মন্দিরে হামলা করা হয়েছে। একজন সুন্নি মৌলানাকে হত্যা করা হয়েছে। মেলা-খেলা বন্ধ করে দিচ্ছে।
এই সমস্ত ক্ষেত্রে সরকার নির্লিপ্ত থাকলেও শ্রমিক যখন পেটের তাগিদে তার ন্যায্য পাওনার দাবিতে আন্দোলন করেছে তখন ফ্যাসিবাদী কায়দায় মাস্তান-পুলিশ দিয়ে হামলা করছে,গুলি করছে, হত্যা করছে, গরিব রিকশাওয়ালার রিকশা গুঁড়িয়ে দিচ্ছে।
তাদের পক্ষে কেউ কথা বললে একইভাবে হামলা হচ্ছে। কুখ্যাত সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে।
বক্তারা সরকারের এই সমস্ত ফ্যাসিবাদী আচরণের সমালোচনা করে অবিলম্বে যশোরের অভয়নগরের সংখ্যালঘুদের উপর সংঘটিত সন্ত্রাসী মর্মান্তিক ঘটনার সাথে যুক্ত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনার জোর দাবি করেন।

বার্তা প্রেরক

(মনজুর আলম মিঠু)
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা এর কেন্দ্রীয় দপ্তর
০১৭১১০৩২৬০৩

আপনার মূল্যবান মন্তব্য লিখুন