“শিক্ষা উপদেষ্টা বিভিন্ন পদে নির্দলীয়, মেধাবী ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়ার চেষ্টা করলেও সরকারে থাকা জামায়াতপন্থী এবং বেশ কয়েকজন সমন্বয়কের (শিবিরপন্থী) চাপে প্রতিবারই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছেন। আর শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম জামায়াতপন্থীদের এই আধিপত্যের বিপরীতে মতামত দেয়ায় তাকে এক প্রকার কোণঠাসাই করে রেখেছেন সরকার ও সমন্বয়কদের মধ্যে থাকা জামায়াতপন্থীরা।
জানা যায়, ৫ আগস্টের পরপরই শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পদে নিয়োগ দেয়া হয় জামায়াতপন্থী এক কর্মকর্তাকে। তার মাধ্যমেই শিক্ষা প্রশাসনের কার্যত শুরু হয় জামায়াতিকরণ।”

