ইসলাম ধর্মকে রাজনৈতিক ও বাণিজ্যিক লুটপাটের হাতিয়ারে পরিণত করেছে ফ্যাসিস্ট গণহত্যার দোসর জামাত।

ইসলাম ধর্মকে রাজনৈতিক ও বাণিজ্যিক লুটপাটের হাতিয়ারে পরিণত করেছে ফ্যাসিস্ট গণহত্যার দোসর জামাত। একারণে দেশের মুসলিম জনগণের মধ্যে জামাতের প্রতি প্রবল ঘৃণা রয়েছে। এখন তারা তাদের সংস্কার ও জামাতের বিরোধিতাকে পবিত্র কোরআনের বিরোধিতার সমতূল্য হিসাবে ব্যাখ্যা করছে, এবং তাদের রাজনীতির বিরোধিতাকারীদের পবিত্র কোরআনের শত্রু হিসাবে চিহ্নিত করছে। ইসলাম এবং পবিত্র কোরআনের এমন রাজনৈতিক ব্যবহার জামাতপন্থী ছাড়া দেশের বিপুল ধর্মপ্রাণ মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিকে আহত করেছে। আমরা ধর্মকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা, ধর্মপ্রাণ জনগণের ধর্মীয় অনুভূতিকে আঘাত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং ফ্যাসিস্ট জামাতকে রাজনৈতিকভাবে প্রতিহত করাসহ ধর্মের রাজনৈতিক ব্যবহারের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

আপনার মূল্যবান মন্তব্য লিখুন