ভুখা শ্রমিকের মিছিলে পুলিশের বর্বর হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানাই

শ্রমিকদের তিন মাসের বকেয়া মজুরি আদায়ের দাবিতে শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিলে পুশিল বর্বর হমালা চালিয়েছে। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অংশ নেয়া ছাত্র নেতা দিলীপ রায়কে পুলিশ নৃশংসভাবে পিটিয়ে জখম ও গ্রেফতার করেছে। আমরা ভুখা শ্রমিকের মিছিলে পুলিশের এই বর্বর হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। এই ঘটনা আরো একবার এই সরকারের শ্রমিকবিরোধী চরিত্র উন্মোচন করল। অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্র নেতা দিলীপ রায়ের নিঃশর্ত মুক্তি, হামলাকারী পুলিশের বিচার এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে হবে। আমরা সকল গণতান্ত্রিক, বিপ্লবী সংগঠন ও ব্যক্তিদের দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

আপনার মূল্যবান মন্তব্য লিখুন