পাক গণহত্যাকারী, তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর, আলশামস এবং তাদের রাজনৈতিক প্রতিনিধি জামাত, মুসলিম লীগ, নেজামে ইসলামকে আমরা কখনোই ক্ষমা করব না। তেমনি আমরা ক্ষমা করব না, লক্ষ শহীদের রক্ত ও জনগণের স্বপ্নকে পায়ে দলে ভারতের কাছে দেশবিকিয়ে দেয়া জাতীয় বিশ্বাসঘাতক ৬ পাহাড়ের দালাল আওয়ামী লীগকে।
কমরেড সিরাজ সিকদার দেখিয়েছিলেন, আওয়ামী জাতীয় বিশ্বাসঘাতকতার নীতির কারণেই একাত্তরে বাংলাদেশ ভারতীয় সম্প্রসারণবাদের উপনিবেশিক আধিপত্যাধীনে চলে যায় আর তাদের তাঁবেদার ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাকশালে পরিণত হয়। জনগণের জাতীয় মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন ও আত্মত্যাগ ব্যর্থ হয়।
১৯৯০ সালের পর আজ ২০২৪ সালেও ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ব্যর্থতার এই ঘূর্ণাবর্ত ভাঙতে আমাদের কমরেড, সিরাজ সিকদারের দেখানো জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের পথেই এগুতে হবে। তিনি যে গণযুদ্ধের স্ফুলিঙ্গ সৃষ্টি করেছিলেন পেয়ারাবাগানে, তাই ছিল জনগণের মুক্তির পথ এবং আজো আছে। সেই পথ ধরেই আমাদের অসমাপ্ত জাতীয় মুক্তি ও গণতন্ত্র অর্জনের সংগ্রাম সম্পন্ন করতে হবে।




