বাম-প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর উদ্যোগে মহান মে দিবস উদযাপন উপলক্ষে “মহান মে দিবস উদযাপন পরিষদ-২০২৫” গঠন

রবিবার ২০ এপ্রিল’২৫ বিকেল ৩টায় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার অস্থায়ী কার্যালয় আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে মহান মে দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন বাম প্রগতিশীল রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাম মোর্চার সমন্বয়ক গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দিন আহম্মদ নাসুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম এর সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশীদ ভুঁইয়া, নয়া গণতান্ত্রিক গণ মোর্চার সভাপতি কমরেড জাফর হোসেন, শহীদ বিপ্লবী ও দেশ প্রেমিক স্মৃতি সংসদ সভাপতি কবি হাসান ফকরী, সাধারণ সম্পাদক তমিজ উদদীন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সোসালিষ্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুল, জাতীয় গণফ্রন্টের নেতা রজত হুদা, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা, বাহাদুর ত্রিপুরা, বাসদ নেতা সন্তোষ গুপ্ত, মহিনউদ্দিন চৌধুরী লিটন, সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠু, গণ মোর্চার তাওফিকা পিয়া, সোসালিষ্ট পার্টির কাজী মাহবুবুল আলম প্রমূখ।

বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, মহান মে দিবসে আগামী ১লা মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কমরেড নাসির উদ্দিন আহম্মদ নাসুকে আহবায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট মহান মে দিবস উৎযাপন পরিষদ-২০২৫ গঠন করা হয়।

আপনার মূল্যবান মন্তব্য লিখুন