অতিধনী শ্রেণীর নেতৃত্বাধীন ক্ষমতাপ্রত্যাসী দল হিসাবে বিদেশী শক্তি আর আপোসরফাতেই আপনাদের ভরসা। শ্রেণীগত কারণেই জনগণের ওপর আপনারা নির্ভর করতে সক্ষম নন। বিগত বছরগুলোতে আপনারা তার প্রমাণ আপনারা দিয়েছেন, এখনও দিয়ে চলেছেন।
আপনারা আপনাদের স্বার্থ হাসিলের জন্য সাধারণ কর্মী ও জনগণের ফ্যাসিবাদবিরোধী ক্ষোভকে কাজে লাগিয়েছেন। তাঁরা আপনাদের ডাকে সাড়া দিয়ে গুম, খুন, হামলা, মামলার শিকার হয়েছেন। তাদের পরিবারগুলো বিপর্যস্ত হয়েছে। এখন আপনারা সেই রক্ত ও ত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা করছেন।
১৯৪৭, ১৯৭১, ১৯৯০ প্রতিবারই এদেশের বড় ধনী শ্রেণী জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আপনারাও তার ব্যতিক্রম নন।
দুনিয়াতে প্রকৃত ও সুসঙ্গত বিপ্লবী শ্রেণী হল শ্রমিক শ্রেণী। অতিধনী শ্রেণী নয়, শ্রমিক শ্রেণীই ফ্যাসিবাদ উৎখাতে নেতৃত্ব দিতে পারে। আজ আওয়ামী ফ্যাসিবাদ উৎখাতের জন্য শ্রমিক শ্রেণীকে তার রাজনৈতিক দল গড়ে তুলতে হবে। তার নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী সকল শ্রেণীকে ঐক্যবদ্ধ করতে হবে। এই পথ ছাড়া এ লড়াইয়ে জেতার কোন শর্টকাট পথ নেই।

