“জাত্যাভিমানী সোশ্যাল ডেমোক্র্যাসিতে” আমাদের অধঃপতনই কেবল নিশ্চিত করতে পারে।

ন্যাটোর প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থার জন্য যদি রাশিয়ার ইউক্রেন আক্রমণ ন্যায্য বিবেচনা করা হয়, তবে একই যুক্তিতে:

১ম সাম্রাজ্যবাদী যুদ্ধে অস্ট্রো-হাঙ্গেরীর রাজ-উত্তরাধিকারী ফার্দিনান্দকে হত্যার অভিযোগে তাদের সার্বিয়া আক্রমণও ন্যায্য বিবেচনা করতে হবে।

এবং দ্বিতীয় সাম্রাজ্যবাদী যুদ্ধে ফ্যাসিস্ট জার্মানি কর্তৃক পোলান্ডে জার্মান মাইনরিটির ওপর নিপীড়ন এবং প্রুশিয়ার সাথে জার্মানির যোগাযোগের জন্য পোলিশ করিডোর দাবির বিপরীতে পোল্যান্ডে কর্তৃক ফ্রান্স ও ব্রিটেনের সাথে প্রতিরক্ষা চুক্তি করাকে- ইউক্রেন কর্তৃক ন্যাটো প্রতিরক্ষা চুক্তিতে যোগদান “সমান অপরাধ” বিবেচনা করতে হবে।

এই কুতর্ক আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব সম্পর্কে লেনিনের শিক্ষাকে পদদলিত করে, লেনিনের ভাষায় “জাত্যাভিমানী সোশ্যাল ডেমোক্র্যাসিতে” আমাদের অধঃপতনই কেবল নিশ্চিত করতে পারে।

আপনার মূল্যবান মন্তব্য লিখুন