নির্বাচনকে ঘিরে শাসক শ্রেণীর বিভিন্ন উপদল ও তাদের বিদেশি প্রভুদের মধ্যে স্পষ্ট মেরুকরণ, সমঝোতা ও সংঘাত দেখা দিয়েছে। একপক্ষ নির্বাচন বানচাল ও উগ্র ধর্মীয় ও জাতিয়তাবাদী উন্মাদনা সৃষ্টির জন্য ইস্যু তৈরী করে সহিংসতার আশ্রয় নিচ্ছে। সরকারের মধ্যেই একটি পক্ষ এতে মদদ দিচ্ছে বলে দায়িত্বশীল ব্যক্তিরা অভিযোগ করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদের নিয়ন্ত্রণে থাকলে অবাক হওয়ার কিছু নেই। এই সংঘাতের নিরীহ বলি হচ্ছে জনসাধারণ, বিশেষত সংখ্যালঘু জনগণ। রাউজান, ঢাকা, ময়মনসিংহের সহিংসতায় জড়িতদের ও তার নির্দেশদাতাদের দ্রুত সনাক্তরকরে আইনের আওতায় এনে সহিংসতাকারীদের কড়া বার্তা দেয়া ছাড়া জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সহিংসতাকারীদের দখলে থাকে তাহলে উপায় কি?!
অবিলম্বে সরকারে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সহিংসতায় মদদদাতাদের সনাক্ত ও অপসারণ করতে হবে।

