তারেক রহমান কি- ভারত, আমেরিকার সাথে হাসিনার করা অধীনতামূলক চুক্তিগুলো বাতিল করবে?

★ ভারত, আমেরিকার সাথে হাসিনার করা অধীনতামূলক চুক্তিগুলো বাতিল করবে?
★ হাসিনার লুটপাটের দোসর কমিশনভোগী ও বৃহৎ ব্যবসায়গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে?
★ লুণ্ঠিত সম্পদ বাজেয়াপ্ত করবে?
★ বাজার সিন্ডিকেট ভাঙবে?
★ টেন্ডারবাজ, চাঁদাবাজদের, দখলদারদের দৌরাত্ম্য বন্ধ করবে?
★ মার্কিন-ইইউ- ভারত-চীন নির্ভর অর্থনীতিকে ভেঙ্গে স্বনির্ভর জাতীয় শিল্পায়নের পথে হাঁটবে?
★খোদ কৃষকের হাতে জমি এবং শ্রমিকের বাঁচার মত মজুরি নিশ্চিত করবে? ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা রাষ্ট্রের সমর্থন পাবে?
★ সম্পত্তিসহ সর্বক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করবে?
★ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের গণতান্ত্রিক অধিকার স্বীকার করবে? পাহাড়ে সেনাশাসনের অবসান ঘটবে?
★গণহত্যাকারী হাসিনা ও তার দোসরদের বিচার ও রাজনৈতিক অধিকার বাতিল করবে?
★ ধর্মের নামে অগণতান্ত্রিক রাজনীতি রুখবে?
★ গণহত্যার দোসর RAB, ডিজিএফআই, পুলিশের বিলোপ করে আইন-শৃঙ্খলা বাহিনীর একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলবে?
★ শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা কি কথা বলা, সংগঠন-সমাবেশের অবাধ অধিকার প্রতিষ্ঠা করবে?
★ সামরিক ক্ষেত্রে ভারত ও মার্কিনের এজেন্ডার বাইরে যেতে পারবে? ইন্দে-প্যাসিফিক স্ট্র্যটেজিসংশ্লিষ্ট তৎপরতা বাতিল ও বন্ধ করতে পারবে?
★ পুরনো উপনিবেশিক সামরিক-বেসামরিক আমলাতন্ত্র ভেঙ্গে জনগণেের ওপর নির্ভর করে গণতান্ত্রিক প্রশাসন ও সামরিক শক্তি বিকশিত করতে পারবে?
★ শিক্ষা ক্ষেত্রে সাম্রাজ্যবাদী নীতি বিলোপ করে জাতীয় স্বার্থে শিক্ষা কাঠামো ঢেলে সাজাতে পারবে? ★ সংস্কৃতির ক্ষেত্রে উপনিবেশিক-সামন্তীয় ও ভোগবাদী আধিপত্য বিলোপ করে জাতীয় ও গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাতে পারবে?

    উত্তর হচ্ছে-

    না, এর কিছুই পারবে না। তিনি সমাজের কোন মৌলিক পরিবর্তন আনতে সক্ষম নন।

    তিনি সর্বোচ্চ যা করতে পারবেন, তা হলো
    শাসক শ্রেণীর ছোট বড় নানা দল, উপদলগুলোর মধ্যে ক্ষমতা ও লটপাটের ভাগ-বাঁটোয়ারায় একটা শান্তিপূর্ণ সদাচরণ প্রতিষ্ঠা করতে।

    এতে যাদের সন্তুষ্ট হওযার কথা, তারা সন্তুষ্ট হতে পারেন, কিন্তু শোষিত-নিপীড়িত কৃষক-শ্রমিক-জনতার তাতে ভাগ্য বদলাবে না।

    আপনার মূল্যবান মন্তব্য লিখুন