নাজি গণহত্যাকারী ও নাজি পার্টিকে নিষিদ্ধ করার কায়দায় আমরা ২৪-এর ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিচার চাই। কেবল বিচারই নয়, তাদের লুণ্ঠিত সম্পদ বাজেয়াপ্তসহ সকল রাজনৈতিক অধিকার কেড়ে নিতে চাই। একই নৈতিক ও রাজনৈতিক মানদন্ড আমরা একাত্তরের গণহত্যাকারী ও তাদের দোসরদের ক্ষেত্রে প্রয়োগ না করে পারি না। যারা আওয়ামী গণহত্যাকারীদের বেলায় এক মানদণ্ড আর জামাতি গণহত্যাকারীদের বেলায় আরেক মানদণ্ড প্রয়োগ করছে, তারা নৈতিক ও রাজনৈতিক মানদণ্ড প্রয়োগে অসঙ্গত আচরণ করছে। এর জবাব তারা কি দেবে?
প্রসঙ্গত বলে রাখা দরকার, নির্বাহী আদেশে কোন দলের কার্যক্রম নিষিদ্ধ কোন স্থায়ি বিষয় না। যে কোন সরকার ইচ্ছে করলেই এক নোটিশে এই আদেশ উঠিয়ে নিতে পারে।
সুতরাং, সুনির্দিষ্ট আইনি কাঠামোর ভিত্তিতে বিচারিক প্রক্রিয়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জামাতে ইসলামীকে নিষিদ্ধসহ বিচারের দাবি নিয়ে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

