ফ্যাসিবাদী রাঘব-বোয়ালরা গ্রিন সিগনাল পেয়ে পালাচ্ছে। অথচ ফ্যাসিবাদবিরোধী মূলশক্তি শ্রমিকরা যখন পাওনা টাকার আশ্বাস বারংবার বরখেলাফ হওয়ায় আন্দোলনে নামে তখন সরকার ফ্যাসিস্ট হাসিনার মতই পুলিশ লেলিয়ে দেয়।

এটাই শাসক শ্রেণীর ‘শ্রেণী একতা’। তাদের নতুন বন্দোবস্তের স্বরূপ এখানেই প্রকাশিত হচ্ছে। শ্রমিক-কৃষক-জনগণের অভ্যুত্থানের সাথে এই বেঈমানীর জবাব একদিন এই ইন্টারিম সরকার ও তার দোসরদের দিতে হবে।

  • শাসক শ্রেণীর বিরুদ্ধে শ্রমিক, কৃষক, জনগণের পাল্টা ‘শ্রেণী একতা’ গড়ে তুলুন!
  • জনগণের অভ্যুত্থানকে বেঈমানদের হাত থেকে ছিনিয়ে আনার সংগ্রাম বেগবান করুন!
  • গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে বিচার ও শাস্তি দাও। তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নাও!
  • টিএনজেড শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারী পুলিশদের শাস্তি দাও, আহতদের চিকিৎসার ব্যবস্থা কর, পাওনা টাকা অবিলম্বে পরিশোধ কর!

আপনার মূল্যবান মন্তব্য লিখুন