নেত্রকোনা জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকদের আন্দোলন চলাকালে শ্রমিক নেতা আনোয়ার হোসেনকে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনা সারা দেশে জেগে ওঠা শ্রমিকদের ওপর অব্যহত দমন-পীড়নের অংশ। মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে আনোয়ার হোসেনকে মুক্তি দিতে হবে।
“বাংলাদেশ: ৭ দফা দাবিতে যখন নেত্রকোনা জেলার হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকরা আন্দোলনে রয়েছে, তখন নেত্রকোনা জেলা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সেক্রেটারি ও জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেনকে আজ বিকাল ৩টার দিকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। নেত্রকোনার সদর থানার ওসি জানিয়েছে আনোয়ার হোসেনকে সদর থানায় রাখা হয়েছে।”

