গত কিছুদিনে বেশ কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সরকারি মদদে উগ্রডানপন্থীদের আস্ফালনের মধ্যে এসব ঘটনা ধর্মীয় সংখ্যালঘু জনসাধারণের মধ্যে চরম আতঙ্ক তৈরী করছে। আসন্ন নির্বাচনকে ঘিরে শাসক শ্রেণীর সংঘাতে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হওয়ার ভয় বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে জনগণের ন্যায্য রাজনৈতিক অসন্তোষকে ধর্মীয় সাম্প্রদায়িক রূপ দেয়ার মত যথেষ্ট প্রতিক্রিয়াশীল শক্তি দেশে মজুদ থাকা- আশঙ্কা বৃদ্ধির বড় কারণ। কিন্তু ডানপন্থীদের এক কাঁধে ভর করে চলা ইন্টারিমের কাছে প্রতিকার আশা করা দুরাশায় পরিণত হচ্ছে।
তবুও হত্যা-নির্যাতনের বিচার ও শাস্তিসহ ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবিতে এবং সেইসাথে রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের পক্ষে সকল গণতান্ত্রিক শক্তিকে জোরাল আওয়াজ তুলতে হবে।


Maximize your earnings with top-tier offers—apply now!