আধুনিক দাস বাণিজ্যেতেও সিন্ডিকেট তৈরী হয়েছে। এরা আওয়ামী সিন্ডিকেট। স্রেফ লাইসেন্স বাগিয়ে অবৈধ সার্ভিস চার্জ নিয়ে বছরে হাজার হাজার কোটি টাকা লুটে খাচ্ছে এই সিন্ডিকেট। কেড়ে নিচ্ছে শ্রমজীবী মানুষের শেষ সম্বলটুকু।
এই ব্যবসার সিন্ডিকেট ভাঙ্গতে শ্রমিক রফতানি আমলা ও দুর্নীতিমুক্ত গণপ্রশাসনের অধীনে রাষ্ট্রীয়করণ করতে হবে।
★সিন্ডিকেটের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে প্রবাসগামী শ্রমিক কল্যাণ তহবিল তৈরী করতে হবে।
★ প্রাবাসগামী শ্রমিকদের সরকারি খরচে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় খরচের সহজ শর্তে ঋণ দিতে হবে।
★ প্রবাসী শ্রমিক কল্যাণে সব ধরণের সহযোগীতার জন্য দূতাবাসগুলোতে কলসেন্টার, জনবলসহ সেবামুখী বিশেষ দপ্তর চালু করতে হবে।
★ সিন্ডিকেটের পাহাড়াদার সরকার উৎখাত করে প্রবাসী শ্রমিকদের প্রতিনিধিসহ গণসরকার কায়েম করতে হবে।

