কমরেড জি এন সাইবাবার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি

কমরেড জি এন সাইবাবার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি সমাজের বিপ্লবী পরিবর্তনে বিশ্বাসী ছিলেন এবং ভারতের শ্রমিক, কৃষক, নারী, দলিত নিপীড়িত জাতি ও আদিবাসীদের পক্ষে সোচ্চার ছিলেন। ২০১৭ সালে মাওবাদীদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ভারতের ফ্যাসিস্ট রাষ্ট্র এই গুরুতর অসুস্থ ও চলৎ-শক্তিহীন অধ্যাপককে কারা অন্তরীণ করেছিল। ৫ বছরের কারাভোগের পর তিনি নির্দোষ প্রমাণিত হন। কিন্তু ইতিমধ্যেই তাঁর অসুস্থ শরীর নিঃশেষ হয়ে এসেছিল। গতকাল ১২ অক্টোবর, হায়দ্রাবাদের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বস্তুত ভারতের ফ্যাসিস্ট সরকার ও রাষ্ট্রই সাইবাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, ঠিক যেভাবে তারা ভারতের মাওবাদী ও জনগণের ওপর ক্রমাগত গণহত্যা সংগঠিত করছে। আমরা গণহত্যাকারী ফ্যাসিস্ট রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিপ্লবী সংগ্রামের প্রতি সংহতি জানাই। কমরেড সাইবাবা জনগণের সেবায় যে “ইস্পাত” অটল দৃঢ়তার দৃষ্টান্ত রেখেছেন, তা যুগ যুগ বিপ্লবীদের অনুপ্রাণিত করবে।

আপনার মূল্যবান মন্তব্য লিখুন