এই সরকার মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট তৃতীয় শক্তির সংস্কারবাদী সরকার।

গুম বিষয়ক তদন্ত কমিশনের কাছে এ পর্যন্ত ৪০০টি অভিযোগ এসেছে। গুমের অভিযোগ রয়েছে র্যাব, পুলিশ, ডিবি, ডিজিএফআই, কাউন্টার টেররিজম ইউনিটের বিরুদ্ধে। সরেজমিন তদন্তে কমিশন আয়নাঘরের প্রমাণ পেয়েছে। যদিও আলামত নষ্টের আলামতও কমিশন দেখতে পেয়েছে। এই গুম-ক্রসফায়ারের মত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হয়েছে ব্যক্তিপর্যায়ে নয়; প্রাতিষ্ঠানিকভাবে। কেবল এই গুমখুনই নয়, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচন প্রকৌশলসহ নানা রাজনৈতিক ও অন্যান্য অপরাধে জড়িত হয়েছে। বলা অত্যুক্তি হবে না যে, দেশের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত অপরাধের প্রতিষ্ঠানগুলো জড়িত। এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে গণ নিরাপত্তা বাহিনী গড়ে তোলা ছাড়া রাষ্ট্রের অপরাধীকরণ, ফ্যাসিকরণ থেকে বের হওয়া অসম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের পরিনামে প্রতিষ্ঠিত হলেও, ফ্যাসিবাদবিরোধী গণ সরকার নয়। তাদের পক্ষে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন সম্ভি নয়। এই সরকার মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট তৃতীয় শক্তির সংস্কারবাদী সরকার। ভারত ও ফ্যাসিস্ট লীগ ও পুরোনো ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্রের সাথে আপোস, সংস্কার, পুনর্বাসনের পথেই তারা চলবে।

আপনার মূল্যবান মন্তব্য লিখুন