কথা বলা, সমাবেশ করা ও সংগঠিত হওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকার। এই অধিকার দুনিয়ার মানুষ দীর্ঘ সংগ্রামের মধ্যদিয়ে অর্জন করেছে। সংস্কার-সনদের উন্মত্ত নর্তকরা নাকি ফ্যাসিবাদ ফেরার পথ বন্ধ করে আমাদের ইনক্লুসিভ গণতন্ত্র উপহার দিতে চায়। কিন্তু আমরা দেখছি, দেশের মেহনতি মানুষের বেলায় তাদের ফ্যাসিবাদী নখদন্ত থাবার ভেতর থেকে বারবার বেরিয়ে পড়ছে। তার সর্বশেষ নজির আন্দোলনরত রিক্সাচালক ও সংগঠকদের এই গণগ্রেফতার।
এই সংস্কার-সনদ হলো শাসকদের নানা গোষ্ঠীর মধ্যে ক্ষমতা ও লুটপাটের ভাগ-বাঁটোয়ারার সনদ। এটি জুলাই ছাত্র-শ্রমিকেজনতার অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার সনদ। এই প্রাতরণার রাজনীতি প্রত্যাখ্যান করুন। মেহনতি জনতার গণতন্ত্র প্রতিষ্ঠার অসমাপ্ত সংগ্রাম সম্পন্ন করুন।
★ অবিলম্বে গ্রেফতারকৃত রিক্সাচালক ও নেতৃবৃন্দকে মুক্তি দাও!
★রিক্সাচালকদের ন্যায্য দাবি মেনে নাও!
★ পুলিশী দমন-পীড়নে যুক্ত ব্যক্তিদের বিচার কর ও শাস্তি দাও।

