খেলাফত নেতা মামুনুল হক অবশ্য ধর্ম আর রাজনীতিকে আলাদা করেছেন। খালেদ মহিউদ্দিনের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, মহিবুল্লাহ সাহেব রাজনৈতিক ব্যক্তি নয়, তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলেছেন, কিন্তু জামাতের সাথে তাদের ঐক্যটা রাজনৈতিক। যারা ইসলামী রাজনীতির পক্ষে তাদের সাথেই তারা জোট বাঁধছেন।
তার মানে ধর্মীয়ভাবে ইসলামের জন্য ক্ষতিকর, অমুসলিম আখ্যা দিলেও রাজনৈতিকভাবে ‘ইসলামী” হলে জোট করা যায়! এ থেকে যা পরিষ্কার হয় তা হল ধর্মের ইসলাম থেকে রাজনীতির ইসলাম কেবল পৃথক তা ইসলাম না হলেও চলে। মাওলানা ভাসানী বলেছিলেন, নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামাতের ইসলামও ইসলাম নয়। মামুনুল হকের ভাষ্য মতে ব্যাপারাটা তাই দাঁড়ায় অর্থাৎ রাজনৈতিক ইসলাম আসলে ইসলামই নয়। তাহলে রাজনৈতিক ইসলাম ঠিক কি বস্তু? সহজ কথায়, ধর্ম ব্যবসা।

