আমাদের স্বীকার করা উচিত যে, বসুন্ধরা সামিট গ্রুপ যেমন অটুট আছে, তেমনি সামরিক-বেসামরিক আমলাতন্ত্রও অটুট আছে, আওয়ামী লীগ আর ভারতের একাধিপত্য ক্ষুন্ন হলেও মার্কিন আর শাসক শ্রেণীর অভুক্ত অংশের আধিপত্য তৈরী হয়েছে মাত্র। হাসিনা ভোট করেনি, এখন ভোট হবে, যেমনটা ২০০৯ পূর্বে হতো। কিন্তু টাকাওয়ালাদের এই গোটা সিস্টেমে ভোটের রাজনীতি টাকাওয়ালাদেরই শতভাগ নিয়ন্ত্রণে ছিল, আছে, থাকবে। এর ব্যতিক্রম আশা করাটাই বোকামি। এ নির্বচানী ব্যবস্থায় ক্ষমতার ভাগ পেতে গেলে আপনাকে টাকার কাছে নিজেকে বন্ধক দিতেই হবে। এখানে সদুদ্দেশ্য দেখিয়ে ভোটের রাজনীতি করে ক্ষমতার ভাগ-বাঁটোয়ারায় যারা অংশ নিতে চায়, তারা হয় বোকা অথবা ভণ্ড! সার্জিসরা দ্বিতীয় কিসিমের। তারা নিকৃষ্ট কারণ তারা জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষাই নয়, শহীদের রক্ত কেনাবেচা করছে।

