শহীদ বিপ্লবী ও দেশপ্রমিক স্মুতি সংসদের উদ্যোগে কমরেড কবি হাসান ফখরির সভাপতিত্বে ও ছাত্র-যুব আন্দোলনের সভাপতি প্রিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গনতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, গণমুক্তি ইউনিয়নের নাসিরুদ্দিন নাসু, ডা. হারুন, খনন পত্রিকার সম্পাদক বাদল শাহ আলম, আনিস রায়হাস এবং ছাত্র গণমঞ্চ ঢাকার যুগ্ম আহ্বায়ক ফেরদৌস রোদ।
প্রবল বৃষ্টির মধ্যেই ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র সম্পাদক কমরেড বাসবরাজসহ ২৮ জন কমরেডের হত্যার প্রতিবাদে এবং হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদি সরকার পরিচালিত অপারেশন কাগারের নামে ভারত রাষ্ট্রের গণহত্যা বন্ধের দাবিতে আজ জাতীয় যাদুঘর শাহবাগের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

