ন্যাশনাল ব্যাংকের পরিচালক হিসাবে আওয়ামী এস আলম গং আউট, বিএনপি- আব্দুল আওয়াল মিন্টু ইন। খুব খেয়াল কইরেন, কমরেড সিরাজ সিকদার মার্কস থেকে শিক্ষা নিয়ে বলছিলেন, অর্থনীতির মালিকরাই রাজনীতি ও রাষ্ট্রের (মানে শাসনের) মালিক হয়। অভ্যুত্থানের কারণে এক ধনীদের হাত থেকে আরেক ধনীদের হাতে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির মালিকানা বদল হইল, জনগণের হাতে কিছুই আসলো না! এইটা বিপ্লব না। বিপ্লব হইলো অর্থনীতি আর শাসন ক্ষমতা জনগণের হাতে আনা।
‘৪৭, ‘৭১, ‘৯০-এ আমরা এমন “স্বাধীন” হইছি যে গণহত্যার মুখে বারবার আমাদের “স্বাধীন” হইতে হইছে! ২৪-এর স্বাধীনতাও তার ব্যতিক্রম হবে মনে করেন? এই “স্বাধীনতা” না- আমাদের বিপ্লব দরকার! বিপ্লবী স্বাধীনতা দরকার!

