সকল দেশের সর্বহারা, নিপীড়িত জাতি ও জনগণ- এক হও!

মহান মে দিবসের আহ্বান:

প্যালেস্টাইন, ইউক্রেনসহ সাম্রাজ্যবাদী তৃতীয় বিশ্বযুদ্ধ প্রস্তুতির বিরুদ্ধে সোচ্চার হও, রুখে দাঁড়াও!

সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, ফ্যাসিবাদ ও প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে দেশে দেশে বিপ্লবী সংগ্রাম জোরদার কর!

ভারতে অপারেশন কাগারসহ, প্যালেস্টাইন, বাংলাদেশ ও বিশ্বব্যাপী বিপ্লব ও জনগণের ওপর পরিচালিত গণহত্যা ও দমন-পীড়ন রুখে দাঁড়াও!

‘আরাকান করিডোরের’ নামে মার্কিন যুদ্ধ পরিকল্পনায় বাংলাদেশকে জড়ানোর বিরুদ্ধে রুখে দাাঁড়াও, এই তৎপরতার সাথে যুক্ত মার্কিনের দালালদের অবিলম্বে পদচ্যুত করার দাবিতে আওয়াজ তোল!

সাম্রাজ্যবাদের দালালদের মধ্যে ক্ষমতার ভাগ-বাঁটোয়ারার “নতুন বন্দোবস্ত” ও “সংস্কারের” মোহ ত্যাগ কর!

চব্বিশের গণঅভ্যুত্থানকে এগিয়ে নাও, অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন কর!

মার্কিন-ভারতের দালাল শাসক শ্রেণী ও সরকার উচ্ছেদ করে শ্রমিক-কৃষক-জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র, সংবিধান ও সরকার প্রতিষ্ঠা কর!

৮ ঘন্টা শ্রম-৮ ঘন্টা বিশ্রাম-৮ ঘন্টা অবসরসহ মনুষ্যোচিত জীবন নিশ্চিত করতে জীবনযাত্রার মান অনুযায়ী ৩৫ হাজার টাকা জাতীয় ন্যুনতম মজুরি এবং নির্বিঘ্নে সংগঠন-সমাবেশ-কথা বলার গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম বেগবান কর।

৫০ লক্ষ ব্যাটারিচালিত রিক্সাচালক ও শ্রমিক-কৃষক-শ্রমজীবীদের সকল ন্যায্যদাবিসহ তাদের ৭ দফা প্রাণের দাবি আদায়ে তীব্র গণসংগ্রাম গড়ে তোল।

শ্রমিকাঞ্চল ও গ্রামাঞ্চলে চলো, স্ফুলিঙ্গ জ্বালো, গণশক্তির উত্থান ঘটাও!

আপনার মূল্যবান মন্তব্য লিখুন