এটা কি করে হতে পারে!
কী ভাষায় আমরা এ লজ্জা, হতাশা, ঘৃণাকে প্রকাশ করব! আমরা কি “জাস্টিস ফর লামিয়া” এই ক্লিশে স্লোগানে সোচ্চার হওয়ার আহ্বান জানাব? নাকি নিরাপত্তার দায়িত্ব ছিল যাদের, ক্ষমতার ভাগ-বাঁটোয়ারার বন্দোবস্তে ব্যস্ত সেই মহাজনদের গুষ্টি উদ্ধার করে চিৎকার করব?

