“লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি” বিরোধিতা করে বৈবিছাআ এবং জানাক, মূলত গণতান্ত্রিক ছাত্র শক্তি। এটা পপুলিস্ট দাবি। লেজুড়বৃত্তি বাস্তবে প্রয়োগযোগ্য কোন মানদণ্ড নয়।
সুনির্দিষ্টভাবে সন্ত্রাস, ভিন্নমত প্রকাশে বাধাদান, হামলা, যৌননিপীড়ন, নীতি পুলিশগিরি, শারিরীক ও মানসিক নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট দখল, জবরদস্তি সংগঠন করতে ছাত্রদের চাপ প্রদান, নারী-ধর্ম-বর্ণ বিদ্বেষ ছড়ানো ইত্যাদি অগণতান্ত্রিক তৎপরতার সাথে যুক্ত সংগঠন ও ব্যক্তিকে ছাত্র রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।

