মার্কিনসহ সাম্রাজ্যবাদ, জায়নবাদ ও প্রতিক্রিয়াশীল শক্তি নিপাত যাক, প্যালেস্টাইন মুক্তি পাক!

পুঁজিবাদী-সাম্রাজ্যবাদ জায়নবাদের জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ অঞ্চলে তার আধিপত্য রক্ষার জন্য। প্যালেস্টাইন তার বলি হচ্ছে। সাম্রাজ্যবাদ এইসব যুদ্ধ, নৃশংসতা জন্ম দেয়। তারা তা এড়াতে অক্ষম। প্রকৃতপক্ষে, তারা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, যা এই গ্রহের অস্তিত্বকে বিলীন করতে পারে।

তাই এই সংগ্রাম ইহুদির সাথে মুসলমানের না। লড়াইটা সাম্রাজ্যবাদের সাথে বিশ্ব জনগণের। সাম্রাজ্যবাদের দালাল আরব রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তা আর আজকের বিশ্বব্যাপী ধর্মঘট তারই প্রমাণ।

সুতরাং সাম্রাজ্যবাদ এবং দেশে দেশে তাদের দালালদের ধ্বংস সাধন ছাড়া প্যালেস্টাইনকে বাঁচানো যাবে না। পুঁজিবাদ-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার ধ্বংস করা ছাড়া যুদ্ধ, বেকারত্ব, অনাহার থেকে বিশ্বের নিপীড়িত জনগণের মুক্তি নেই। আমাদের প্যালেস্টাইনের গণহত্যা বন্ধ ও তার বদলা নিতে হলে হা-হুতাশ বা প্রতীকী প্রতিবাদে ক্ষান্ত হলে চলবে না। বরং বাংলাদেশে মার্কিনসহ সকল সাম্রাজ্যবাদ ও তার দালালদের ধবংসের লড়াইয়ে জয়লাভ করতে হবে। কেবল এটাই প্যালেস্টাইনসহ দুনিয়াকে যুদ্ধ ও বর্বরতা, শোষণ-নিপীড়ন থেকে কার্যকরভাবে রক্ষা করবে।

আজকের দুনিয়ায় বেঁচে থাকা সকলেই আজ এই ঐতিহাসিক কর্তব্যের সম্মুখীন। এই কর্তব্যের সামনে দাঁড়িয়ে আমরা লেজগুটিয়ে পালাতে পারিনা, আসুন, সাহসের সাথে এই লড়াইয়ে যুক্ত হই, এদেশে সাম্রাজ্যবাদ, জায়নবাদ ও তাদের দালালদের কবর রচনা করি।

আপনার মূল্যবান মন্তব্য লিখুন