- মহান মে দিবস উদ্যাপন পরিষদ ২০২৫
দুনিয়ার মজদুর এক হও!
মহান মে দিবসের ডাক-
বুর্জোয়া রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা প্রত্যাখ্যান করুন!
শ্রমিক শ্রেণির নেতৃত্বে শোষিত নিপীড়িত জাতি ও জনগণের রাষ্ট্র-ক্ষমতা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন!
১লা মে, বৃহস্পতিবার, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে
মে দিবসের সমাবেশ ও মিছিলে যোগ দিন, সফল করুন!
আওয়াজ তুলুন-
- জাতীয় ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ও সকল প্রতিষ্ঠানে এবং গ্রামীন ক্ষেতমজুরদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত কর। বন্ধ সকল কল-কারখানা চালু ও শ্রমিকদের পাওনা পরিশোধ কর।
- জরুরি পরিষেবা আইনসহ শ্রমিকবিরোধী সকল অগণতান্ত্রিক আইন ও শিল্প পুলিশ, মস্তান বাহিনীসহ সকল নিপীড়ক বাহিনী বিলোপ এবং শ্রমিক নির্যাতন বন্ধ কর।
- সকল শ্রমিকের নিয়োগপত্র, অবসর ভাতা এবং প্রত্যেক প্রতিষ্ঠানে, শ্রমিক পরিবারের চিকিৎসা-আবাসন-শিক্ষা-রেশন নিশ্চিত কর।
- কর্মক্ষম সকলের উপযুক্ত কাজ দাও, নইলে বেকার ভাতা দাও। কর্ণফুলি পেপার মিল ও রেয়ন মিলে শর্ত অনুযায়ী স্থানীয়দের চাকুরী দাও।
- সারাদেশে নারী-শিশু নির্যাতন বন্ধ কর। সমকাজে সমমজুরিসহ নারী শ্রমিকের
৬ মাস মাতৃত্ব ছুটি ও প্রত্যেক প্রতিষ্ঠানে শিশু পরিচর্যা কেন্দ্র নিশ্চিত কর। - সকল শ্রমজীবী-নিন্ম আয়ের মানুষের বয়স্ক ভাতা, অন্য এলাকায় কাজে যাওয়া শ্রমিকের নিরাপদ-স্বাস্থ্যসম্মত যাতায়াত-আবাসন সরকারিভাবে নিশ্চিত কর।
- পাহাড় ও সমতলের আদিবাসীদের ভুমির অধিকার নিশ্চিত কর। পাহাড়ে
অঘোষিত সেনাশাসন অবিলম্বে প্রত্যাহার কর। - ফিলিস্তিনে মার্কিন মদদে ইসরায়েলি গণহত্যা-বর্বরতা বন্ধ কর।
মহান মে দিবস উদ্যাপন পরিষদ ২০২৫
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, গণমুক্তি ইউনিয়ন, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট, বাংলাদেশের সোশালিস্ট পার্টি, জাতীয় গণফ্রন্ট, শহীদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদ এবং জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ
২৩ এপ্রিল, ২০২৫

