এদেশের আর্থ-সামাজিক কাঠামো; উৎপাদন সম্পর্কের মধ্যেই ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত। ফ্যাসিবাদী রাজনৈতিক, সাংস্কৃতিক-মতাদর্শিক উপরিকাঠামো অর্থনৈতিক ভিত্তিকে সেবা করে। সুতরাং বিদ্যমান উৎপাদন সম্পর্ক এবং তার সাথে সঙ্গতিপূর্ণ রাষ্ট্র ও রাজনীতির মৌলিক উপাদানগুলো অক্ষুন্ন রেখে, তথাকথিত সংবিধান সভার নির্বাচন ও কিছু আইনী সংস্কারে ফ্যাসিবাদী-স্বৈরতন্ত্রী রাজনৈতিক ব্যবস্থায় থোড়াই আঁচড় কাটতে পারবে। তাই ফ্যাসিবাদের পুনরাবর্তন অবশ্যম্ভাবী।
ফ্যাসিবাদের নবসংস্করণের আবির্ভাব ঠেকাতে হলে সংস্কার নয়, গণবিপ্লব দরকার।

