ছাত্র, শ্রমিক জনতাই জুলাই আন্দোলনের মূল নায়ক। অথচ জামাত, শিবির, এনসিপির মতকিংস পা্টিগুলোর বাইরে ছাত্র, শ্রমিকদের যে কোন আন্দোলনে হাসিনার গণহত্যার দোসর পুলিশসহ অন্যান্য বাহিনী পুরনো ফ্যাসিবাদী কায়দায় হামলা জখম গ্রেফতার করেই চলেছে।

ছাত্র, শ্রমিক জনতাই জুলাই আন্দোলনের মূল নায়ক। অথচ জামাত, শিবির, এনসিপির মত
কিংস পা্টিগুলোর বাইরে ছাত্র, শ্রমিকদের যে কোন আন্দোলনে হাসিনার গণহত্যার দোসর পুলিশসহ অন্যান্য বাহিনী পুরনো ফ্যাসিবাদী কায়দায় হামলা জখম গ্রেফতার করেই চলেছে।

ইউনুসের ইন্টারিম সরকার রাষ্ট্র সংস্কারের নামে এক এগারোর তৃতীয় শক্তির এজেন্ডা বাস্তবায়ন করছে। যার লক্ষ্য ছিল মার্কিন-ভারতের দালালদের ক্ষমতাসীনদের একচেটিয়াতান্ত্রিক রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতামূলক পুনর্গঠন, যাতে রাষ্ট্রের মালিক সকল দালালরাই ক্ষমতা ও লুটপাটের ভারসাম্যপূর্ণ হিস্যা লাভ করে।

অন্যদিকে, সরকার নির্বাচনের আগে তাড়াহুড়ো করে আরাকান করিডর, বন্দরের মত রণনৈতিক গুরুত্ববহ অবকাঠামো বিদেশিদের হাতে তুলে দেয়ার চক্রান্ত করছে, যা তাদের এখতিয়ারের মধ্যেও পড়ে না। এই সব মার্কিন এজেন্ডা বাস্তবায়নের মধ্যদিয়ে ইউনুস বাংলার কারজাই হিসাবে আবির্ভূত হচ্ছে।

এসবের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক, জনতার প্রতিবাদ- প্রতিরোধ ছোট ছোট ঢেউয়ের মত আছড়ে পড়ছে।

প্রতিবাদ-প্রতিরোধের মধ্যে আমাদের আজ এই প্রশ্ন প্রবলভাবে তাড়া করছে যে, বারবার জনগণের সংগ্রামের ফসল গণশত্রুদের গোলাতেই কেন ওঠে? সমস্যাটা কোথায় যা আমরা সনাক্ত ও সমাধান করতে পারছি না? যার সমাধান আমাদের ক্রমব্যর্থতার ইতি টানতে পারে?

এই প্রশ্নের একটা বিজ্ঞানভিত্তিক জবাব আমরা অনুসন্ধান করেছি, আমাদের “ফ্যাসিবাদের পুনরাবর্তন অথবা মুক্তি” শিরোনামে পুস্তিকায়।

যারা এই প্রশ্নগুলোর জবাব খুঁজছেন তাদের সাথে আমরা মতবিনিময়ে আগ্রহী। আশাকরি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন।

আপনার মূল্যবান মন্তব্য লিখুন