এ সময়কালে জনগণ, বিশেষত আমজনতা রাষ্ট্র গঠন ও পরিচালনা নিয়ে মতপ্রকাশ, মতগঠন ও তার ভিত্তিতে সংগঠিত হতে পারেনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের বিপুল স্বতঃস্ফূর্ত চরিত্র এবং এ অভ্যুত্থানের সবচেয়ে বড় দুর্বলতা ও আশঙ্কার মূলে রয়েছে, এই বাস্তবতা।
এই দুর্বলতার কারণে ভারতের দালাল হাসিনা সরকারকে উৎখাত করলেও অভ্যুত্থানকারীদের পুরনো ফ্যাসিস্ট হাসিনাকে রক্ষাকারী সংবিধান-রাষ্ট্র-সেনাবাহিনীর সাথে আপোস করতে হয়েছে; আশ্রয় নিতে হয়েছে মার্কিন-ইউরো সাম্রাজ্যবাদ, তাদের খাস খাদেম তৃতীয় শক্তির কাছে। আপোস করতে হয়েছে বিএনপি, জামাত, হেফাজতের মত অগণতান্ত্রিক শক্তিগুলোর সাথে।

