এই ‘বন্দোবস্তের” জন্য জনগণ প্রাণ দেয় নাই। লড়ব আমরা, মরব আমরা, আর ক্ষমতা নেবে “নেপোয়”–এই ধারা পাল্টাতে হবে। নইলে জনগণের মুক্তি নেই।
জনগণের মুক্তির জন্য স্বাধীন ও গণতান্ত্রিক অর্থনৈতিক-রাজনৈতিক ব্যবস্থার সুস্পষ্ট কর্মসূচির ভিত্তিতে জনগণের হাতে ক্ষমতা আনার নতুন পথ চাই। সে লক্ষ্য অর্জন করতে হলে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানকারী নয়, লক্ষ্য বাস্তবায়নে দৃঢ় সুসংগঠিত গণশক্তির উত্থান চাই।
এই গণশক্তির উত্থান ঘটাতে হলে শ্রমিকাঞ্চলে, গ্রামাঞ্চলে, শিক্ষাঙ্গণে যেতে হবে। সেখানে স্ফুলিঙ্গ জ্বালাতে হবে।
ইস্যুর পেছনে না ছুটে আসুন, সুনির্দিষ্ট পথ ও পরিকল্পনা নিয়ে এগিয়ে যাই।

