গতকাল শ্রমিক এলাকায় নিয়মিত কাজে গিয়েছিলেন আমাদের বন্ধুরা। সেখানে কয়েকজন শ্রমজীবী বন্ধু ছিলেন। তারা সবাই ধার্মিক। কিন্তু জিজ্ঞাসায় জানা গেল তারা কেউই রোজা করেননি। আমাদের অভিজ্ঞতা হচ্ছে, কঠোর কায়িক শ্রম করেন এমন মানুষ সাধারণত রোজা করেন না, কারণ করতে পারেন না। বণিক সমিতির সভাপতির মত মেদ তাদের থাকে না। তাদের খেতে হয়। এই শ্রমজীবীরাই রোজার মাসে পর্দা ঘেরা রাস্তার খাবারের দোকানে ভীড় করেন। এই ব(ণি)ক ধার্মিক তা কীভাবে বুঝবে? সে লাঠি হাতে গরীব মেহনতিদের “হেদায়েত” করতে নেমেছে। চরম অবমাননা করছে মানুষগুলোকে।
এই ধর্ম পুলিশগিরি অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই ধর্ম পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

