উগ্র ধর্মীয় রাজনৈতিক ডানপন্থা ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক মতামত মাত্রকেই ধর্মাবমাননার তকমা দেয়া হচ্ছে। এভাবে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে মব তৈরী করে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে, কতলের হুমকি দেয়া হচ্ছে।

নাহিদ নলেজ ধর্ম অবমাননা করেছেন এমন কোন ঘটনা নেই। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি পক্ষ তার বিরুদ্ধে ধর্মাবমাননার মিথ্যে অভিযোগ তুলে মিছিল-মিটিং করছে। শুধু তার বিরুদ্ধেই নয়, ধর্মাবমাননার গায়েবী অভিযোগ তুলে হামলা ও ‘কতল’-এর হুমকি দিয়ে সমাবেশে বক্তব্য রাখা হচ্ছে। ধর্মীয় ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ”আমার দেশ” পত্রিকা সেইসব বক্তব্য প্রচার করছে।

উগ্র ধর্মীয় রাজনৈতিক ডানপন্থা ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক মতামত মাত্রকেই ধর্মাবমাননার তকমা দেয়া হচ্ছে। এভাবে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে মব তৈরী করে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে, কতলের হুমকি দেয়া হচ্ছে।

আওয়ামী ”মুক্তিযুদ্ধের চেতনা”র মত “ধর্ম অবমাননা” ফ্যাসিবাদী দমন-পীড়নের নতুন আদর্শগত বয়ানে রূপ নিচ্ছে।

এই সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর সালাফি ধর্মীয় গোষ্ঠীগুলো জলঘোলা করতে মাঠে নেমেছে। এভাবে ধর্মীয় উগ্রবাদের আতঙ্ক ছড়িয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের প্রভু ভারতীয় সম্প্রসারণবাদ জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে তাদের প্রাসঙ্গিকতা প্রমাণ করবে এবং পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরী করবে।

এই ধর্মীয় ফ্যাসিবাদী আবহাওয়ার মধ্যে স্বাধীন মতপ্রকাশ যে কতটা শঙ্কাজনক হয়ে উঠেছে, সেটা নাহিদ নলেজের এই ফেসবুক স্ট্যাটাসই প্রমাণ। এতসব ঘটনা সত্ত্বেও সরকার এদের বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা নেয়া দূরে থাক, সম্পূর্ণ চোখ বন্ধ করে রেখেছে। সংস্কারবাদী রাজনৈতিক দলগুলোও স্বর অনুচ্চ রেখে কার্যত এই ধর্মীয় উগ্রবাদকে প্রশ্রয় দিয়ে চলেছে। বিশেষত ধর্মবাদী দলগুলো ধর্মীয় উন্মাদনা কাজে লাগিয়ে ফ্যাসিাবাদী কায়দায় ভোটের বাক্সে ভোট টানতে চাইছে।

আমরা এই ফ্যাসিবাদী হামলা ও হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ২৪-এর ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানের অন্যতম আকাঙক্ষা হলো মতপ্রকাশের স্বাধীনতা। আমরা ধর্মের ফ্যাসিবাদী ব্যবহারের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার ও লড়াই গড়ে তোলার আহ্বান জানাই। অবিলম্বে ধর্মাবমাননার নামে হুমকিদাতা ও মব সৃষ্টিকারীদের চিহ্নিত, গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আপনার মূল্যবান মন্তব্য লিখুন